Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে বুমরা ফিরতেই ‘নির্বাসন’ সিরাজের (Mohammed Siraj)।
হতভাগ্য সিরাজ? (Mohammed Siraj)
কথিত আছে টাইটান দেবতা প্রমিথিউস আদেশ অমান্য করে আগুন চুরি করে মানবজাতিকে উপহার দিয়েছিলেন। এক্ষেত্রে সিরাজ কোন আদেশ অমান্য করেছেন জানান নেই তবে আমেরিকার বিরুদ্ধে তিন উইকেট না পেলে ভারতকে এই সহজ জয় উপহার দিতে কিছুটা হলেও বেগ পেতে হতো বাকি বোলারদের। এর আগেও আমরা দেখেছি ইংল্যান্ডের মাঠে টেস্ট ম্যাচে তাঁর আগুনে বোলিং জয় এনে দিয়েছিল ভারতকে। সেই সিরাজ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে কোনও এক অজ্ঞাত কারণে জায়গা পেলেন না প্রথম একাদশে। বুমরা ফিরতেই তাঁকে থাকতে হলো মাঠের বাইরে (Mohammed Siraj)।
আমেরিকার বিরুদ্ধে বুমরা অসুস্থ থাকায় মাঠে নামতে পারেননি তিনি। তাঁর যায়গায় দলে জায়গা পান সিরাজ। বুমরার অনুপস্থিতি কার্যত বুঝতেই দেননি সিরাজ। এলেন রাজার মতো দেখলেন এবং জয় ছিনিয়ে নিয়ে চলে গেলেন। কিন্তু নামিবিয়ার বিরুদ্ধে বুমরা সুস্থ হয়ে ফিরতেই আবার তাকে যেন পাঠিয়ে দেওয়া হলো ‘নির্বাসনে’। অর্থাৎ তাঁর প্রয়োজন ফুরিয়েছে। কিন্তু এতে একজন প্লেয়ারের মানসিকতায় কিছুটা হলেও প্রভাব পড়ে এই কথা আগেও বহু প্রাক্তন ক্রিকেটাররা বলেছেন। সেই ভাবে দেখতে গেলে ভাল খেলে সুযোগ না পেলে এবং পরে পরিবর্ত বা বিকল্প হিসেবে মাঠে নামলে আর সেই ভাবে পারফর্ম করতে পারছেন না তাঁরা।

হায়দরাবাদি বোলার চিরকালই কি ভাগ্য বিড়ম্বিত হয়েই থাকবেন? যতদিন বুমরা খেলবেন ততদিন কি তিনি চ্যাম্পিয়ন বোলারের বিকল্প হিসেবেই থেকে যাবেন? এই প্রশ্ন এখন সমর্থকদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে।
আরও পড়ুন: Tarique Rahman: রাজনীতির রূপকথা? ওপর বাংলায় ক্ষমতার দোরগোড়ায় ‘ডার্ক প্রিন্স’
টি-টোয়েন্টি বিশ্বকাপে নামারই কথা ছিল না সিরাজের। হর্ষিত রানা হঠাৎই চোট পান বিশ্বকাপের আগে। হর্ষিতের চোট আশীর্বাদ হয়ে দেখা দিল সিরাজের কাছে। দলে ডাক পেয়েই তিনি নেমে পড়েন বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে। আমেরিকার বিরুদ্ধে উইকেট নিলেন, ফিল্ডিংয়ে ক্যাচ ধরলেন। আর নামিবিয়া ম্যাচে সিরাজ দেখলেন তিনি প্রথম একাদশে জায়গা পাননি। ভাগ্যের পরিহাস নাকি ধৈর্য্যের পরীক্ষা? এখন বাকিটা সময় বলবে (Mohammed Siraj)।


