Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় গ্রুপ বি আধিকারিকদের সংখ্যা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী এসআইআর এর কাজের জন্য রাজ্যকে মোট ৮ ৮০৫ জন গ্রুপ বি অফিসার দেওয়ার কথা। তবে নির্বাচন কমিশন সূত্রে খবর এখনও পর্যন্ত প্রায় ৬০০০ জন কর্মী রিপোর্ট করেছেন(SIR Officer)।
কত জন গ্রুপ বি অফিসার? (SIR Officer)
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে জানা গিয়েছে রিপোর্ট করা ওই ৬ হাজারের মধ্যে প্রায় ৫০০ জন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার যাঁরা আগেই সংশ্লিষ্ট কাজে যুক্ত ছিলেন। ফলে নতুন করে কার্যত কত জন গ্রুপ বি অফিসার মাঠে নামলেন তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনিক মহলে।
কর্মীদের তালিকা পায়নি সিইও দফতর (SIR Officer)
সিইও দফতর সূত্রের খবর রাজ্যের পাঠানো কর্মীদের তালিকা থেকে আরও কত জন এইআরও রয়েছেন তার বিস্তারিত তথ্য জেলাশাসকদের কাছে চাওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেই তালিকা তাদের হাতে এসে পৌঁছয়নি।
আরও পড়ুন: BNP Victory Bangladesh: নির্বাচনে বিরাট জয়, তবু বিজয় মিছিলে ‘না’ তারেকের! নেপথ্যে কোন কারণ?
প্রশাসনিক স্তরে নতুন করে চাপ (SIR Officer)
জেলাশাসকদের তরফেও সংশ্লিষ্ট কর্মীদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তবে রাজ্যের কাছে চাওয়া সত্ত্বেও সকলের বায়োডেটা এখনও মেলেনি বলে জানা গিয়েছে। এসআইআর এর মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংখ্যক আধিকারিকের উপস্থিতি নিশ্চিত করা নিয়ে এই পরিস্থিতি প্রশাসনিক স্তরে নতুন করে চাপ তৈরি করেছে বলেই মনে করা হচ্ছে।



