Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোর ও রাতের দিকে বাতাসে শিরশিরানি (Weather Update Winter) এবং ঠান্ডা ঠান্ডা অনুভূত হলেও, দিনভর তাপমাত্রা আবার কিছুটা বেড়ে যাচ্ছে। এই আবহে অনেকেই প্রশ্ন করছেন, “শীত কবে আসছে?” তবে এই মুহূর্তে হাওয়া অফিস শীতের স্পষ্ট কোনও খবর দিতে পারছে না। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বিশেষভাবে নামার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে তারা।
উত্তরবঙ্গে পারদ উল্লেখযোগ্যভাবে কমেছে (Weather Update Winter)
উত্তরবঙ্গে যদিও পারদ উল্লেখযোগ্যভাবে (Weather Update Winter) কমেছে। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে ১০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পাশাপাশি তরাই ও ডুয়ার্স এলাকায় হালকা শীতের আমেজ মিলছে। তবে দক্ষিণবঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও গরমের অনুভূতি বেড়ে যাচ্ছে। আপাতত বর্ষার মতো বৃষ্টির সম্ভাবনাও নেই।
বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই (Weather Update Winter)
সম্প্রতি দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছিল একটি (Weather Update Winter) নিম্নচাপ। তবে সেটি দুর্বল হয়ে এক ধরনের ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। সেই কারণে দক্ষিণবঙ্গের আকাশ থেকে মেঘ সরেছে এবং বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এমন পরিস্থিতিতে গত দু’দিন ধরে ভোরের দিকে হালকা শীতের আমেজ কিছুটা লক্ষ্য করা গেছে। সেই আবহকে ধরে রেখে, আলিপুর আবহাওয়া দফতর বুধবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতে আবহাওয়া শুষ্কই থাকবে।

সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত
বঙ্গোপসাগরের নিম্নচাপ বর্তমানে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বুধবার এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে সরে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থান করছে। হাওয়া অফিস জানিয়েছে, ক্রমে এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এ ছাড়া দক্ষিণ বাংলাদেশেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই সবের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে, এবং মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা থাকবে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় কিছুটা বেশি থাকবে। যদিও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা সীমিত, এবং আচমকা তাপমাত্রা পতনের সম্ভাবনা নেই। সপ্তাহান্তে শীতের আমেজ কিছুটা বাড়তে পারে। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই, তবে আগামী দু’দিনে উত্তরাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।


