Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিরুদ্ধে দাঁড়াতেই পারল না পাকিস্তান দল (Salman Ali Agha)।
অজুহাতে ব্যর্থতা ঢাকার বৃথা চেষ্টা পাকিস্তানের (Salman Ali Agha)
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর দুই ম্যাচ জিতে হুঙ্কার দিতে থাকে পাক শিবির। কিন্তু ভারতের সামনে আবারও প্রত্যাশামতো লজ্জাজনক হার হলো বাবর আজম, সালমান আঘাদের। বিশ্বকাপের আগেও বয়কট নিয়ে কম নাটক করেনি পাকিস্তান কিন্তু ভারতের সামনে পড়তেই পাকিস্তান ক্রিকেটের হতদরিদ্র দশা সামনে চলে এলো। এও আবার প্রমাণ হলো যে পাকিস্তান ক্রিকেটের কোনও উন্নতি হয়নি। এই হারের পর সেই কারণে কটাক্ষের মুখেও পড়তে হয়েছে পাক শিবিরকে। আর সেই কারণেই ভয়ে ম্যাচ শেষ হওয়ার আগে মাঠ ছাড়েন মহসিন নকভি। তবে ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক হারের কারণ হিসেবে যে অজুহাত দিলেন তাতে আবার ট্রোল হতে হলো পাকিস্তানকে (Salman Ali Agha)।
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাক অধিনায়ক জানান, ‘আমরা স্পিনারদের উপর বিশ্বাস করেছিলাম এবং ওদের এটা খারাপ দিন গেল। ম্যাচের কিছু অংশে শক্তির প্রয়োগ ভুল ছিল। তবে আমরা স্পিনারদের উপরেই ভরসা করব। কারণ, ওরা গত ছয় মাসে দারুণ পারফর্ম করেছে।’

সালমান আলি আঘা ম্যাচ হারের কারণ হিসেবে বলেছেন, ‘প্রথম ইনিংসের থেকে দ্বিতীয় ইনিংসে পিচ ভালো করছিল বলে আমার মনে হয়।’ অর্থাৎ, তাঁর কথা অনুযায়ী পিচ পরে বদলে গিয়েছিল। তাঁর এই যুক্তি আদেও কতটা ঠিক সেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন: Kasbah Fire Accident: কসবায় আগুনে প্রাণহানি, টালিগঞ্জে অল্পের জন্য রক্ষা
ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই পাকিস্তানের ভরাডুবি হয়েছে ভারতের সামনে। দলের ব্যাটিং নিয়ে আঘা জানান প্রথম পাওয়ারপ্লে-তে তিন চার উইকেট পড়লে সমস্যা হতে পারে। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের উপর দোষ চাপান তিনি। তিনি বলেন, ‘প্রথম ইনিংসে বল ভালো গ্রিপ করা যাচ্ছিল, কিন্তু যখন ভালো বল করতে হবে তখন আমাদের বোলাররা তা পারেনি।’
১৮ ফেব্রুয়ারি কলম্বোতে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে পাকিস্তান। সলমন বলেন ভারত ম্যাচের কথা ভুলে পরের ম্যাচে মাঠে নামতে তৈরি হবে দল। তবে এই ম্যাচে হারলে ছিটকে যাবে পাকিস্তান। অন্যদিকে ছিটকে গিয়েছে নামিবিয়া বিশ্বকাপ থেকে (Salman Ali Agha)।


