Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অদিতি সিংহ: ডিরোজিওর মাটিতে, (SRFTI) সত্যজিতের মাটিতে আরএসএস-বিজেপির ঠাঁই নেই। শিক্ষাঙ্গনে আরএসএস-বিজেপি-এবিভিপির হিংসা, সন্ত্রাস ও দখলদারির রাজনীতির বিরুদ্ধে ছাত্রসমাজের প্রতিরোধ আরও জোরদার হবে।
আক্রান্ত প্রেসিডেন্সির ছাত্র-প্রাক্তনী (SRFTI)
গতকাল আবারও সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-তে অশান্তির ঘটনা ঘটে। এই ঘটনায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র এবং এক বর্তমান ছাত্র আক্রান্ত ও মারধরের শিকার হয়েছেন। শিক্ষাঙ্গনে এই ধরনের হামলা ও ভয় দেখানোর রাজনীতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
ছাত্রসমাজের প্রতিবাদ (SRFTI)
SRFTI-সহ রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উপর আরএসএস-বিজেপি-এবিভিপির আক্রমণ ও সন্ত্রাসের বিরুদ্ধে আজ ভারতের ছাত্র ফেডারেশন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষাঙ্গনকে মুক্ত চিন্তা, যুক্তিবাদ, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিসর হিসেবে রক্ষা করার লড়াইয়ে আমরা আপসহীন।
আরএসএসের শাখা সংগঠনগুলির হামলা
ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিট আরএসএস এবং তার শাখা সংগঠনগুলির এই ধরনের হিংসাত্মক কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছে।
শিক্ষাঙ্গনে ভয় দেখিয়ে, হামলা চালিয়ে কিংবা রাজনৈতিক দখলদারির মাধ্যমে ছাত্রসমাজের কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না।
SRFTI-এর লড়াইয়ে প্রেসিডেন্সি পাশে আছে
SRFTI-এর ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক লড়াই ও প্রতিরোধকে আমরা কুর্নিশ জানাই। তাঁদের ন্যায্য লড়াইয়ে সর্বতোভাবে পাশে থাকবে ভারতের ছাত্র ফেডারেশন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিট।
এক শিক্ষাপ্রতিষ্ঠানের উপর আক্রমণ মানে গোটা ছাত্রসমাজের উপর আক্রমণ। তাই SRFTI-এর লড়াই আমাদেরও লড়াই।
প্রতিবাদ চলবে, প্রতিরোধ চলবে
Saturn Blessings: শনি দেবের সুদৃষ্টি পড়তেই মিলবে সাফল্য! ভাগ্য ফিরবে এই ২ রাশির
ডিরোজিও ও সত্যজিৎ রায়ের ঐতিহ্য বহনকারী এই শিক্ষাঙ্গনে সাম্প্রদায়িকতা, কর্তৃত্ববাদ ও হিংসার রাজনীতির কোনও স্থান নেই। যুক্তি, গণতন্ত্র ও মুক্তচিন্তার পক্ষে ছাত্রসমাজের লড়াই অব্যাহত থাকবে।
ইনকিলাব জিন্দাবাদ।


