Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ১৪ ফেব্রুয়ারি রাতেই এসআইআর শুনানির আনুষ্ঠানিক পর্ব শেষ হয়েছে। বর্তমানে চলছে চূড়ান্ত নাম বাছাইয়ের কাজ। কিন্তু এই পর্যায়েই জটিলতা সামনে এসেছে। এই জটিলতা ঘিরেই প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ভ্যালেন্টাইনস ডে-র প্রসঙ্গ তুলে কমিশনকে ব্যঙ্গের সুরে কড়া কটাক্ষ মমতার(SIR Valentines Day)।
‘ভ্যালেন্টাইনস ডে’র গিফট?’ (SIR Valentines Day)
১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেম দিবস। ভালবাসার মানুষকে প্রেম নিবেদনের দিন। কমিশনের পদক্ষেপে ক্ষুব্ধ মমতা সেই রেশ ধরেই তাঁর ব্যঙ্গ সুর চড়ান। ভ্যালেন্টাইন্স ডে-র প্রসঙ্গ টানেন কটাক্ষে। সাংবাদিক বৈঠকে তাঁর প্রশ্ন, ‘এটা কি ভ্যালেন্টাইনস ডে’র গিফট?’
হঠাৎ করেই বন্ধ লগ ইন প্রসেস (SIR Valentines Day)
মুখ্যমন্ত্রীর বক্তব্য, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী ১৪ তারিখ পর্যন্ত শুনানি চলার কথা ছিল। কিন্তু সেদিনই বিকেল ৩টার সময় লগ-ইন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। তাঁর অভিযোগ, সেখানে লক্ষাধিক মানুষের নাম ছিল, প্রসেস হয়ে গিয়েছিল। কিন্তু তাঁদের লগ-ইন করতে না দিয়ে ডিসপোস করতে দেওয়া হয়নি। এই ঘটনার পর কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন: BJP Rathyatra: ‘পরিবর্তন রথযাত্রা’ কর্মসূচি বিজেপির: রাজ্যে বের হবে মোট ৯ রথ
‘থ্রেট কালচার চলছে’ (SIR Valentines Day)
তাঁর আরও দাবি ৫৮ লক্ষ মানুষের নাম তুলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এআইয়ের মাধ্যমে নাম বাদের অভিযোগ তুলেছেন মমতা। এবিষয়ে তিনি সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ শানিয়েছেন। তাঁর দাবি থ্রেট কালচার চলছে।



