Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে ৪ মের পর হয়েছে পালাবদল (WB Minister Agnimitra Paul)। বঙ্গে বিকশিত হয়েছে পদ্মফুল। তাদের খাতায় ২০৮ টি আসন। অপরদিকে মাত্র ৮০ টি আসন নিয়ে তৃণমূল বিরোধী দল হিসেবে অবস্থান করেছে। বিধানসভার ক্ষেত্রে পালাবদল ঘটলেও, পৌরসভার ভোট এখনও হতে দেরি।
তৃণমূলের দিকে অভিযোগের তীর (WB Minister Agnimitra Paul)
কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই অনেক তৃণমূল (WB Minister Agnimitra Paul) নেতা কাউন্সিলরের পদ থেকে ইস্তফা দিয়েছেন। কেউ বা দুর্নীতির দায়ে পুলিশের জালে ধরা পড়েছেন, কারোর বা নতুন পদে নতুন দায়িত্ব নিতে অনীহা। কেন হল এমনটা? সেই নিয়ে তৃণমূলের দিকে অভিযোগের তীর তুললেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
কী বললেন বিধায়ক?
পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্র পাল বলেছেন, “এটা অত্যন্ত দুঃখের বিষয় যে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তৃণমূলের যে কাউন্সিলররা গত ১৫ বছর ধরে পদে ছিলেন, তাঁরা হঠাৎ পদত্যাগ করছেন বা পদ গ্রহণ করছেন না। এটা শুধু তাঁদের দায়িত্বজ্ঞানহীনতা এবং স্বার্থপরতাকেই প্রকাশ করে। ১৫ বছর ধরে বাংলার মানুষকে লুট করার সুযোগ তাঁদের কাছে ছিল এবং তাঁরা সেটাই করেছেন। এখন তাঁরা ভাবছেন, বুঝছেন এবং তাঁরা আত্মবিশ্বাসী যে আমাদের সরকার ক্ষমতায় আসার পর তাঁরা বেশি চুরি করতে পারবেন না। তাই তারা ক্ষমতায় থাকছেন না। তাদের এই পদক্ষেপ তাঁদের দায়িত্বজ্ঞানহীনতাকেই প্রকাশ করে।”
আরও পড়ুন: Uniform Civil Code Assam: লিভ-ইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, এক দেশ, এক নিয়ম নিয়ে বিল পেশ আসামে


