Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ যৌথভাবে ভারতে বিশ্বের অন্যতম সেরা হালকা ও মজবুত হেলিকপ্টার ‘এইচ ১২৫’ (H125) তৈরির ঘোষণা করেছেন(Indo France)।
এভারেস্টের উচ্চতায় উড়তে পারে কপ্টার (Indo France)
এই কপ্টার এভারেস্টের উচ্চতাতেও উড়তে সক্ষম। কর্নাটকের ভেমাগালে টাটা-এয়ারবাসের সঙ্গে (Tata-Airbus) যৌথ উদ্যোগে এই কপ্টারের ফাইনাল অ্যাসেম্বলি লাইন বা উৎপাদন ইউনিট স্থাপন করা হবে। এইচ ১২৫ কপ্টারটি ‘হট অ্যান্ড হাই’ (hot and high) পরিবেশে কাজ করতে পারদর্শী এবং এটিই একমাত্র হেলিকপ্টার যা মাউন্ট এভারেস্টের চূড়ায় নামার রেকর্ড গড়েছে।
ভারতীয় সশস্ত্র বাহিনীর কপ্টার (Indo France)
এই হেলিকপ্টারটি মূলত অসামরিক মিশন, ট্যুরিজম, জরুরি পরিষেবা এবং পরে সামরিক সংস্করণ (H125M) হিসেবে ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য ব্যবহৃত হবে। শুরুতে কারখানায় বছরে প্রায় ১০টি করে হেলিকপ্টার তৈরির পরিকল্পনা রয়েছে। এটি ভারতেই তৈরি হবে এবং বিশ্বজুড়ে রপ্তানি করা হবে ।
আরও পড়ুন: Weather: শীতের আমেজ কমছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এখনও ক্রিজে ঠান্ডা
কূটনৈতিক গুরুত্ব (Indo France)
প্রকল্পটি ভারত-ফ্রান্সের বিশেষ গ্লোবাল কৌশলগত অংশীদারিত্বের (Special Global Strategic Partnership) একটি অংশ, যা গভীর সমুদ্র থেকে শুরু করে উচ্চ পর্বত পর্যন্ত বিস্তৃত। এই পদক্ষেপটিকে প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।



