Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লিতে আয়োজিত এআই ইমপ্যাক্ট সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi AI Glass) একটি বিশেষ স্মার্ট চশমা পরে সবার নজর কাড়লেন। সাধারণ চশমার মতো দেখতে হলেও এটি আসলে একটি এআই-চালিত ওয়্যারেবল ডিভাইস। ‘সারভম কাজে’ নামে এই স্মার্টগ্লাস তৈরি করেছে বেঙ্গালুরুর স্টার্টআপ Sarvam AI। নিজের দেশেই ডিজাইন ও তৈরি হওয়া এই ডিভাইস প্রযুক্তি মহলে বেশ আলোচনা তৈরি করেছে।
স্মার্টগ্লাসের বিশেষত্ব (Modi AI Glass)
এই স্মার্টগ্লাসের বিশেষত্ব হল, এটি শুধু দেখতেই সাহায্য (Modi AI Glass) করে না-চারপাশের দৃশ্য ক্যামেরার মাধ্যমে বুঝতে পারে, মাইক্রোফোনে শোনে এবং ব্যবহারকারীর প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেয়। অর্থাৎ এটি এক ধরনের রিয়েল-টাইম এআই সহকারী। হাত ব্যবহার না করেও ভয়েস কমান্ডে কাজ করা সম্ভব। এতে ব্যবহার করা হয়েছে ‘এজ এআই’ প্রযুক্তি, ফলে অনেক তথ্য সরাসরি ডিভাইসেই প্রক্রিয়াকরণ হয়। এতে দ্রুত উত্তর পাওয়া যায় এবং ব্যক্তিগত তথ্যও তুলনামূলক বেশি সুরক্ষিত থাকে। কিছু ক্ষেত্রে ইন্টারনেট ছাড়াও কাজ করতে পারে।

দাম কত?
সংস্থার দাবি, এই ডিভাইস ভারতীয় ভাষা ও আঞ্চলিক প্রেক্ষাপট বুঝতে সক্ষম। ফলে বহু ভাষায় পরিষেবা দেওয়া যাবে। ডেভেলপাররা চাইলে এর জন্য আলাদা অ্যাপ তৈরি করতে পারবেন-যেমন ভয়েস সার্ভিস, ডকুমেন্ট প্রসেসিং বা নাগরিক পরিষেবা সংক্রান্ত কাজ। বিশ্ববাজারে স্মার্ট গ্লাস ইতিমধ্যেই জনপ্রিয়। আন্তর্জাতিক সংস্থার পণ্যের সঙ্গে পাল্লা দিতেই এই ভারতীয় বিকল্প আনা হচ্ছে। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা প্রত্যুষ কুমার জানিয়েছেন, ডিভাইসটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ২০২৬ সালের মে মাসের মধ্যে বাজারে আনার পরিকল্পনা রয়েছে, তবে দাম এখনও ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: Ramadan Match Break: রমজানে ম্যাচে বিশেষ বিরতি, রোজাদার ফুটবলারদের পাশে প্রিমিয়ার লিগ
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ প্রমাণ করছে ভারত শুধু এআই ব্যবহারকারী নয়, বরং নিজস্ব প্রযুক্তি ও হার্ডওয়্যার তৈরিতেও দ্রুত এগোচ্ছে। ভবিষ্যতে স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসনে এমন প্রযুক্তির বড় ভূমিকা থাকতে পারে।


