Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইতালির বিপক্ষে সহজ জয় ওয়েস্ট ইন্ডিজের। অল উইন রেকর্ড বজায় রেখেই শেষ আটে ক্যারিবিয়ানরা (West Indies vs Italy)।
ইতালির বিপক্ষে সহজ জয় ক্যারিবিয়ানদের (West Indies vs Italy)
সুপার এইট অভিযান শুরু হওয়ার আগে অল উইন রেকর্ড বজায় রাখল ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপের শেষ ম্যাচে ইতালি’কে পরাস্ত করল ৪২ রানে। সুপার এইটের ম্যাচে এই মাঠেই আগামী ১ মার্চ ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এই বিশ্বকাপে ফেভারিট ভরতের বিরুদ্ধে ইডেনের রেকর্ড কিছুটা হলেও স্বস্তিতে রাখবে সাই হোপ-ড্যারেন সামির দলকে। ২০১৬ সালে এই ইডেনেই টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ (West Indies vs Italy)।
বৃহস্পতিবার প্রথমে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৬ উইকেটে ১৬৫ রান। প্রথমবার বিশ্বকাপ খেলা ইতালির বিরুদ্ধে আরও বেশি রান প্রত্যাশিত ছিল ক্যারিবিয়ান দলটির থেকে। যে ভাবে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের আটকে রেখেছিলেন ইতালির বোলাররা, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। বড় রান একমাত্র পেয়েছেন অধিনায়ক সাই হোপ (৭৫)। এ ছাড়া রসটন চেস করেন ২৪ রান। ২৪ রানে অপরাজিত থেকে যান শেরফান রাদারফোর্ডও। বাকি ব্যাটসম্যানদের কেউই বলার মতো রান পাননি।

সাইয়ের সঙ্গে ওপেন করতে নামা ব্র্যান্ডন কিং করেন ৪ রান। ১ রানে প্যাভিলিয়নে ফেরেন শিমরন হেটমায়ার। রোভম্যান পাওয়েল এবং জেসন হোল্ডার উভয়ই ব্যক্তিগত ৯ রানের বেশি করতে পারেননি। ইতালির হয়ে দুই করে উইকেট নিয়েছেন বেন ওয়ালেস এবং ক্রিসান কালুগামাগে।

স্কোর বোর্ডের চাপ না থাকলেও বড় মঞ্চে পারফর্ম করার অনভিজ্ঞতা এই ম্যাচেও ইতালির ভাল পারফরম্যান্সের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। পুরো ২০ ওভার ব্যাটিং-ই করতে পারল না ইউরোপের এই দেশে। বিশ্বকাপে অভিষেক করা দলটির ইনিংস ১৮ ওভারে শেষ হয়ে যায় ১২৩ রানে। ইতালির ব্যাটিংয়ের দুই প্রধান মুখ মোস্কা ব্রাদার্স রান পায়নি।

আরও পড়ুন: Karachi: পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, কেড়ে নিল ১৩টি প্রাণ
জাস্টিন মোস্কা ফেরেন ২ রানে এবং অ্যান্তোনি মোস্কা করেন ১৯ রান। রান পাননি অধিনায়ক হ্যারি মানেনতি (৮)। ইতালীয় ব্যাটারদের মধ্যে উল্লেখ করার মতো রান কেউ করতে না পারলেও বেন মানেনতি (২৬) এবং জেজে স্মাটস (২৪) দলকে লজ্জাজনক হারের মুখ থেকে সামান্য হলেও রক্ষা করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে চারটি উইকেট নিয়েছেন শামার জোসেফ, ম্যাথু ফোর্ডের সংগ্রহ তিন উইকেট। গুদাকেশ মোতি নিয়েছেন দুই উইকেট এবং একটি পেয়েছেন আকিল হোসেন (West Indies vs Italy)।


