Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
বিশ্বকাপে নেই একাধিক তারকা (BCCI)
২০২৫ ভারতীয় ক্রিকেটে অন্যতম উজ্জ্বল বছর। সেই বছরই ভারতীয় মহিলা দল ওয়ানডে বিশ্বকাপ জিতে নেয়। এবার লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। আবার ২০২৬ সালে ভারতীয় পুরুষ দল জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবার পালা হরমনপ্রীত কৌরদের (BCCI)।
এই মেগা টুর্নামেন্টের জন্য শনিবার স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই ১৫ জনের স্কোয়াডের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং তাঁর ডেপুটি হিসেবে থাকছেন স্মৃতি মান্ধানা। দলে রয়েছেন বাংলার ক্রিকেটার রিচা ঘোষও। তবে একাধিক নাম বাদ যেমন গেছে তেমন WPL-এ পারফরম্যান্সের ভিত্তিতে স্কোয়াডে রয়েছে নতুন মুখ।
সম্প্রতি প্রোটিয়াদের বিরুদ্ধে অলরাউন্ডার কাশভি গৌতম নজর কেড়েছেন। তবে তিনি স্কোয়াডে নেই চোটের কারণে। চোটের জন্য ছিটকে গিয়েছেন আমনজ্যোৎ কৌরও। একই কারণে পূজা বস্ত্রকর জায়গা পাননি। তাঁদের জায়গায় WPL থেকে একাধিক প্লেয়ার রয়েছেন এই স্কোয়াডে (BCCI)।
এই মরশুমের WPL-এ অভিষেক করেছেন নন্দনী শর্মা আর ১০টি ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়েছেন তিনি। গুজরাটের বিরুদ্ধে করেছিলেন হ্যাটট্রিক। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জায়গা পেয়েছেন স্কোয়াডে। কাশভি গৌতমের জায়গায় তিনি এসেছেন স্কোয়াডে। WPL-এ ১৪০ স্ট্রাইক রেটে রান করেছিলেন ভারতী ফুলমালি। তিনি রয়েছেন এই ১৫ জনের স্কোয়াডে। তবে বাদ পড়েছেন হার্লিন দেওল।
একাধিক প্লেয়ার চোট সারিয়ে প্রত্যাবর্তন করেছেন বিশ্বকাপের স্কোয়াডে। দ্বিতীয় উইকেটকিপার এবং ব্যাটার হিসেবে দলে রয়েছেন ইয়াস্তিকা ভাটিয়া। স্পিন বিভাগে রয়েছে শ্রেয়াঙ্কা পাতিল। এই মরশুমে বেঙ্গালুরুর হয়ে ৯ ম্যাচে তিনি ১১ উইকেট নিয়েছিলেন। এবার নজর থাকবে তাঁর দিকেও (BCCI)।

আরও পড়ুন: Cell Broadcast: ভারতের জননিরাপত্তা প্রযুক্তিতে বড় পদক্ষেপ: সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম
টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া, ভারতী ফুলমালি, ক্রান্তি গৌড়, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, দীপ্তি শর্মা, শ্রী চরণী, রেণুকা ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, নন্দনী শর্মা


