Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেটে এই বছরের অন্যতম সেরা রিইউনিয়ন। মাহি-চিকু দুই তারকাকে একসাথে দেখা গেল লং ড্রাইভে যেতে (MS Dhoni)।
ধোনি-কোহলির রিইউনিয়ন (MS Dhoni)
সমর্থকদের মন কেড়েছে এক সময়ের সতীর্থ দুই তারকা ক্রিকেটারের রিইউনিয়ন। চালকের আসনে ধোনি পাশে বসে বিরাট কোহলি। যে ছবি সামনে আসতেই মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। নেটিজেনদের মতে বছরের সেরা রিইউনিয়ন এটাই। ডিনার শেষে নিজেই গাড়ি ড্রাইভ করে একদা সতীর্থ বিরাটকে হোটেলে পৌঁছে দিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে রবিবার থেকে রাঁচিতে। ভারতীয় দল এসে পৌঁছানোর আগেই পৌঁছে গিয়েছেন রো-কো জুটি। অনুশীলনও করতে দেখা গিয়েছে কোহলি ও রোহিত শর্মাকে। বৃহস্পতিবার রাতে ধোনির বাড়িতে নৈশভোজে গিয়েছিলেন কোহলি, পন্থ, রুতুরাজরা। টেস্ট প্রোটিয়াদের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পরে সম্মান রক্ষার লড়াই ভারতের সামনে। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে দলে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। সিরিজ জয়ের প্রত্যাশা যেমন রয়েছে সমর্থকদের মধ্যে তেমনই রয়েছে কোহলি-রোহিত জুটিকে নিয়ে উন্মাদনা। চোটের কারণে এই সিরিজেও দেখা যাবে না শুভমন গিলকে। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল।

আরও পড়ুন: Social Media Content: অশ্লীল কনটেন্ট রোধে সরকারের ব্লকিং অভিযান কতটা
তবে সেসব চাপিয়ে এখন মাহি-চিকু রিইউনিয়নে মজে নেটিজেনরা। বুধবার রাঁচিতে পৌঁছে গিয়েছেন কোহলি। বৃহস্পতিবার রোহিতের সঙ্গে অনুশীলনেও দেখা যায় তাঁকে। আর তারপর সন্ধ্যাযা কোহলি পৌঁছে যায় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও সতীর্থদের প্রিয় মাহি ভাইয়ের বাড়িতে। সঙ্গে ছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। ডিনার শেষ হলে দুই তারকা ক্রিকেটারকে গাড়িতে বসিয়ে হোটেলে পৌঁছে স্বয়ং ধোনি নিজেই। ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে গাড়ি চালাচ্ছেন ধোনি, পাশের আসনে বন্ধু বিরাট। আর তারপরেই নেটিজেনদের মন্তব্য ক্রিকেটের অন্যতম সেরা রিইউনিয়ন (MS Dhoni)।


