Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই মরশুমের রঞ্জিতে অন্যতম সেরা ছন্দে ছিল বাংলা। কিন্তু সেমিতে এসে ব্যাটিং বিপর্যয়ের কারণে ফাইনালে ওঠার স্বপ্ন মাটিতে মিশে যায় সামিদের (Sourav Ganguly)।
বাংলার পারফরম্যান্স নিয়ে হতাশ মহারাজ (Sourav Ganguly)
একটা খারাপ দিন যথেষ্ট যেকোন দলের জন্য স্বপ্নভঙ্গ হওয়ার জন্য। বাংলারও সেটাই হলো। এই মরশুমের সমর্থকরা আশা করছিলেন বাংলা হয়ত খেতাব জয় করতে পারবে। তাঁদের এমন আশা অমূলক নয়। গত মরশুমে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলা। কিন্তু এই মরশুমে দুরন্ত ছন্দে ছিলেন বাংলার ক্রিকেটাররা। কিন্তু স্বপ্নভঙ্গ হয় বাংলার ব্যাটিং বিপর্যয়ের জন্য। প্রথম ইনিংসে সামি ৮ উইকেট নিলেও সেটা কাজে লাগাতে পারলেন না বাংলার ব্যাটাররা। এবার সেবিষয়ে মুখ খুলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
গ্রুপ পর্বে সবচেয়ে বেশি পয়েন্ট ছিল বাংলার। কোয়ার্টার ফাইনালেও ইনিংসে জয়। এক্সপ্রেস গতিতে এগোচ্ছিল বাংলা। দেখে মনে হচ্ছিল, জম্মু-কাশ্মীর এই দলের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। তা-ও আবার কল্যাণীতে। অর্থাৎ বাংলার ঘরের মাঠে বাংলাকে জম্মু-কাশ্মীরের হারানো একপ্রকার অসম্ভব বলেই ধরে নিয়েছিলেন সকলকে।
গোটা মরশুম ভাল খেলেও জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বাংলার ব্যাটাররা মুখ থুবড়ে পড়ে। একদিকে যেমন প্রথমবার রঞ্জির ফাইনালে যাওয়া জম্মু-কাশ্মীরের কাছে ঐতিহাসিক মুহূর্ত তেমন অন্যদিকে বাংলার ড্রেসিং রুম জুড়ে হতাশার কালো মেঘ। রঞ্জি জেতা যে সহজ নয় সেই কথাই আবার মনে করিয়ে দিলেন মহারাজ।

লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্যাটারদের উপর যে হতাশ সৌরভ সেটাও স্পষ্ট করে জানালেন তিনি। তিনি বলেন, ‘রঞ্জি জেতা অত সহজ নয়। গোটা মরশুম ভাল খেলার পর একটা ম্যাচ হারলো। আমারও খারাপ লাগছে। বাংলার ব্যাটারদের এই ব্যাটিং বিপর্যয়ে আমিও হতাশ।’
আরও পড়ুন: Keral Organ Donate: মাত্র ১০ মাসেই কেরলের একরত্তিকে রাষ্ট্রীয় সম্মান, কেন জানেন?
প্রথম বার রঞ্জির ফাইনালে ওঠার পর জম্মু-কাশ্মীরের ক্রিকেটারদের উল্লাস ছিল দেখার মতো। গত কয়েক মরশুমে এই দলের উত্থান হয়েছে স্বপ্নের মতো। সারা বছর সেখানে ক্লাব ক্রিকেট হয় না। ভারতের বিভিন্ন রাজ্যে খেলেন তাঁরা। কিন্তু পারশ ডোগরার এই দল দেখিয়ে দিল, শক্ত প্রতিপক্ষকেও সহজে হারাতে পারে তারা। এমনকি চাপের মুখে কীভাবে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হয় (Sourav Ganguly)।


