Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2026) ষষ্ঠ দিনের শেষ বেলায় বক্সিংয়ে এল জোড়া পদক। পঞ্চম দিনের মত পদক পাওয়ার গতি এদিন ছিল না। যখন কোনও আশাই ছিল না, তখন দেশবাসীর মুখে হাসি ফোটাল দুই বক্সার। মঙ্গলবার বক্সিং রিং থেকে জোড়া সাফল্য এল। ব্রোঞ্জ নিশ্চিত করেছে প্রীতি পাওয়ার এবং বক্সার প্রিয়া।
বক্সিংয়ে জোড়া পদক নিশ্চিত (Commonwealth Games 2026)
দিনের শেষ লগ্নে বক্সিং রিং থেকে আসে জোড়া সুখবর। মহিলাদের ৫৪ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের নিকোল ক্লাইডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন প্রীতি পাওয়ার (Commonwealth Games 2026)। এর ফলে ভারতের অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গেল। এখন সেমিফাইনালে জয় পেলে এই পদকের রং আরও উজ্জ্বল হওয়ার সুযোগ থাকবে। একইভাবে মহিলাদের অন্য একটি বিভাগে কোয়ার্টার ফাইনালে স্কটল্যান্ডের নিমাহ মিচেলকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেন বক্সার প্রিয়া। এর মাধ্যমে তিনিও দেশের জন্য একটি পদক নিশ্চিত করে ফেলেছেন।
ভারোত্তলনে সাফল্য (Commonwealth Games 2026)
পঞ্চম দিনের শেষে ভারোত্তলন থেকে ভারত দুটি গুরুত্বপূর্ণ পদক অর্জন করেছিল। পুরুষদের ৭৯ কেজি বিভাগে মোট ৩৩০ কেজি ওজন তুলে রুপো জেতেন ভাল্লুরি অজয় বাবু এবং মহিলাদের ৫৮ কেজি বিভাগে মোট ১৯৯ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পদক অর্জন করেন বিন্দিয়ারানি দেবী। তবে ষষ্ঠ দিনে ভারোত্তলনে কিছুটা হতাশার মুখে পড়তে হয় ভারতকে, কারণ ফাইনালে উঠেও পদক জিততে ব্যর্থ হন নিরুপমা দেবী সেরাম।

আরও পড়ুন: Commonwealth Games 2026: জ্ঞানেশ্বরীর হাত ধরে পঞ্চম পদক এল ভারতে
পদক তালিকায় ভারতের অবস্থান (Commonwealth Games 2026)
এই মুহূর্তে কমনওয়েলথ গেমসের পদক তালিকায় ভারত ২টি সোনা, ৫টি রূপো এবং ৩টি ব্রোঞ্জ নিয়ে অষ্টম স্থানে রয়েছে। তবে বক্সারদের নিশ্চিত করা দুটি পদক যোগ হলে তালিকায় ভারতের অবস্থান আরও উঁচুতে ওঠার জোরালো সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এর আগে পঞ্চম দিনে দুর্দান্ত পারফরম্যান্স করে এক দিনে ৬টি পদক জিতেছিল ভারতীয় দল।



