Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: অনিশ্চয়তা কাটিয়ে ২৮ ফেব্রুয়ারিতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে , সংশয় আর জটিলতার মাঝে বড় আপডেট দিল নির্বাচন কমিশন(SIR Final List)। সুপ্রিম কোর্টের নির্দেশের পর CEC জ্ঞানেশ কুমারকে ফোন করেন রাজ্যের সিইও। তিনি স্পষ্ট জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারিতেই তালিকা প্রকাশ করা হচ্ছে।
চূড়ান্ত নয় আংশিক তালিকা (SIR Final List)
তবে একে ‘চূড়ান্ত’ বলা হলেও আসলে এটি হতে চলেছে একটি আংশিক তালিকা। কারণ, ১ কোটি ২০ লক্ষ ভোটারের ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসংগতি নিয়ে জট এখনও কাটেনি। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েই মূল সমস্যা। ১ কোটি ২০ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এখনও জট রয়েছে। সেক্ষেত্রে এই বিষয়টি বাদ দিয়েই তালিকা প্রকাশ করা হবে। CEO এমনটাই জানিয়ে দিয়েছেন CEC- কে।
চূড়ান্ত তালিকা বলছে CEO দফতর
CEO দফতরের বক্তব্য, এটাকেই তারা চূড়ান্ত তালিকা বলছে তার একটাই কারণ। তা হল এই তালিকায় যে নামগুলো রয়েছে, সেগুলি কমিশন ঝাড়াই বাছাই করে একেবারে সুনিশ্চিত করে প্রকাশ করছে। যাদের বিষয়গুলো অমীমাংসিত থাকবে, সেগুলি কলকাতা হাইকোর্টে জুডিশিয়াল অফিসার বাকিদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন।
মতপার্থক্যে সিদ্ধান্ত জুডিশিয়াল অফিসারদের
যে সমস্ত ভোটারদের নিয়ে বিতর্ক বা মাইক্রো অবজারভার ও ইআরও-দের মধ্যে মতপার্থক্য রয়েছে, সেই সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা।
২৮ তারিখের তালিকায় যাদের নাম থাকবে না, তাদের নাম পরবর্তীকালে ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত তালিকায় প্রকাশ করা হবে।
DEO-দের কড়া বার্তা CEO-র
জেলাশাসকদের (DEO) সঙ্গে বৈঠকে সিইও কড়া মেজাজে বলেন, “ছেলেখেলা আর করবেন না।” কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেও ডিইও-রা স্ক্রুটিনির জন্য আরও ৪-৫ দিন সময় চেয়েছেন।
চূড়ান্ত তালিকা নিয়ে ধোঁয়াশা (SIR Final List)
২৮ শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে তৈরি হয়েছিল তীব্র ধোঁয়াশা। তার প্রধান কারণগুলি হল
১. প্রায় ৪ লক্ষ ৬৬ হাজার ভোটারের নথি এবং ৩০ লক্ষ রি-ভেরিফাই হওয়া ভোটারের স্ক্রুটিনি এখনও অসম্পূর্ণ
২. ইআরও (ERO) ও এইআরও-দের (AERO) গাফিলতিতে ১ লক্ষ ১৪ হাজারের বেশি ভোটারের নথি আপলোডই করা হয়নি
৩. SIR শুনানিতে প্রায় ৫ লক্ষ ভোটার অনুপস্থিত ছিলেন, যার ফলে সিদ্ধান্ত ঝুলে রয়েছে
৪. কমিশনের পর্যবেক্ষকরা নতুন করে ২৭ লক্ষ ভোটারের নথি যাচাই করার নির্দেশ দিয়েছেন
আরও পড়ুন: Spring Rain: ফাল্গুনে বৃষ্টির পূর্বাভাস: দুই বঙ্গেই বৃষ্টি হতে পারে জানাল আলিপুর
ভোটারদের ভোগান্তি বাড়বে (SIR Final List)
কমিশন স্বচ্ছ তালিকা তৈরিতে বদ্ধপরিকর হলেও, এই আইনি ও প্রশাসনিক জটিলতায় সাধারণ ভোটারদের ভোগান্তি বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।



