Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বন দপ্তরে স্থায়ী সরকারি চাকরি (TMC Leader Arrest) দেওয়ার আশ্বাস দিয়ে এক যুবকের কাছ থেকে ১০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা অজিত মাহাতো। বৃহস্পতিবার গভীর রাতে ঝাড়গ্রামের নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে পেশ করার কথা।
কী অভিযোগ? (TMC Leader Arrest)
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গিয়েছে, (TMC Leader Arrest) ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকার বাসিন্দা সজল দাস এই ঘটনায় অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, অজিত মাহাতো রাজনৈতিক পরিচয় এবং রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগের কথা বলে তাঁকে বন দপ্তরে স্থায়ী চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই আশ্বাসে বিশ্বাস করে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে চার দফায় মোট ১০ লক্ষ টাকা দেন সজল।
কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি মেলেনি বলে অভিযোগ। এরপর টাকা ফেরত চাইলেও তা পাওয়া যায়নি বলে দাবি অভিযোগকারীর। উল্টে টাকা ফেরত চাইতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং আরও ২ লক্ষ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: AI Education Curriculum: নবম থেকে দ্বাদশ শ্রেণিতে AI-র পাঠ! নতুন কোর্স আনছে NCERT
সজলের আরও দাবি, একইভাবে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে একাধিক বেকার যুবকের কাছ থেকেও টাকা নিয়েছেন অভিযুক্ত। যদিও এই অভিযোগগুলির সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।


