Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে গৌতম গম্ভীরের নেতৃত্বে টিম ম্যানেজমেন্ট অক্ষরের বদলে ওয়াশিংটন সুন্দরকে খেলায় (Gautam Gambhir)। যার পর থেকেই গম্ভীরের কৌশল নিয়ে প্রশ্ন উঠছে।
গম্ভীরের স্ট্রাটেজি নিয়ে প্রশ্ন উঠছে (Gautam Gambhir)
২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে ম্যাচ হারের পর আবারও প্রশ্নের মুখে ভারতের দল নির্বাচন। অক্ষর প্যাটেলের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে খেলানোয় কাঠগড়ায় গৌতম গম্ভীর। দক্ষিণ আফ্রিকার দলে যেখানে কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন ও ডেভিড মিলারের মতো বাঁ হাতি থাকায় এই প্রশ্ন আরও বেশি করে উঠছে (Gautam Gambhir)।
এ বারের আসরে কুলদীপ যাদব মাত্র একটি ম্যাচ খেলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে। বাকি ম্যাচে তাঁকে বসিয়ে রাখা হয়েছে, কারণ বরুণ চক্রবর্তীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কুলদীপএ বাইরে রাখার বিষয়ে অনেকেই ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন। এই দিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুমরা না থাকলে প্রোটিয়াদের স্কোর ২০০ পার হয়ে যেতে পারত।

ভারতের সহকারী কোচ বলেন ‘আমরা গত কয়েক দিন ধরে একাদশ নিয়ে প্রচুর সময় ব্যয় করেছি। শুরুটা যেমনটা চেয়েছিলাম, প্রথমেই কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনকে আউট করার পরিকল্পনা কাজে লাগলেও পরের দিকে তা আর কাজে লাগেনি।’

তিনি ব্যাখ্যা করেন, মিডল ওভারের ম্যাচ-আপ মাথায় রেখেই বোলিং কম্বিনেশন সাজানো হয়েছিল। ব্যাটিংয়ে গভীরতা আনতে রিঙ্কু সিংকে দলে রাখা হয়। বোলিংয়ে বৈচিত্র্য বাড়াতে সুযোগ পান ওয়াশিংটন সুন্দর।
আরও পড়ুন: Ahona Dutta: প্রথম কার হাতেই ভাত খেল অহনা-দীপঙ্করের কন্যা?
এতে একজনকে বাদ দিতেই হত, আর সেই কারণেই অক্ষরকে বসতে হয়েছে বলে জানান তিনি। টেন ডেসকটে স্পষ্ট করেন, এই সিদ্ধান্ত অক্ষরের গুরুত্বকে কোনওভাবেই ছোট করার জন্য নয়। তিনি বলেন, ‘অক্ষরের নেতৃত্ব ও দলের জন্য তাঁর অবদান নিয়ে কোনও প্রশ্ন নেই।’ দলের গভীরতা এখন নির্বাচকদের জন্য মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে বলেও স্বীকার করেন তিনি। কিন্তু তারপরেও বারবার একটা সেট টিম কেন ভারত নামাতে পারছে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে (Gautam Gambhir)।


