Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন আইপিএল মরশুমের আগে কোচিং বিভাগ ঢেলে সাজাতে চলেছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। দলের বোলিং কোচ হিসেবে পরশ মামরে এবং ফিল্ডিং কোচ হিসেবে রাজীব কুমারকে নিয়োগ করার পরিকল্পনা করছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁদের দায়িত্ব দেওয়া হলে অস্ট্রেলিয়ার জেমস হোপস ও ব্র্যাড হ্যাডিনের জায়গায় দেখা যাবে এই দুই ভারতীয় কোচকে। গত মাসেই পাঞ্জাবের কোচিং বিভাগ থেকে সরে দাঁড়িয়েছিলেন হোপস ও হ্যাডিন।
পন্টিংয়ের সঙ্গে ফের কাজের সুযোগ মামরের (Punjab Kings)
সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে পরশ মামরের। এবার পাঞ্জাব কিংসে যোগ দিতে চলেছেন ৫৪ বছর বয়সি এই অভিজ্ঞ কোচ। দলের প্রধান কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে আগেও কাজ করেছেন তিনি। ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সে পন্টিংয়ের কোচিং স্টাফের সদস্য ছিলেন মামরে। ফলে পাঞ্জাবে ফের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হতে চলেছে তাঁদের সামনে।
ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন মামরে (Punjab Kings)
ভারতীয় ক্রিকেটেও কোচ হিসেবে যথেষ্ট পরিচিতি রয়েছে মামরের। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাহুল দ্রাবিড়ের কোচিং জমানায় ভারতীয় দলের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা পাঞ্জাবের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
ফিল্ডিং কোচের দায়িত্বে রাজীব কুমার (Punjab Kings)
অন্যদিকে, রাজীব কুমার এর আগে চেন্নাই সুপার কিংসের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। সম্প্রতি তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সিএসকে। এবার পাঞ্জাব কিংসের ফিল্ডিং বিভাগের দায়িত্ব নিতে চলেছেন তিনি। দুই ভারতীয় কোচের অন্তর্ভুক্তিতে দলের কোচিং বিভাগে নতুন সমীকরণ তৈরি হতে পারে।
আরও পড়ুন: India vs New Zealand: টেস্টের আগে জোড়া ধাক্কা নিউজিল্যান্ডে, ভারতের সামনে খুলছে রাস্তা?
নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য (Punjab Kings)
এখনও পর্যন্ত আইপিএলের খেতাব জেতা হয়নি পাঞ্জাব কিংসের (Punjab Kings)। ২০১৪ ও ২০২৫ সালে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত ট্রফি অধরা থেকেছে তাদের। গত মরশুমে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব দল পঞ্চম স্থানে শেষ করে। ফলে প্লে-অফেও জায়গা হয়নি তাদের। নতুন কোচিং স্টাফের হাত ধরে আগামী মরশুমে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য থাকবে ফ্র্যাঞ্চাইজিটির।



