Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পূর্ব সিকিমের উচ্চ পার্বত্য এলাকায় ভারী তুষারপাতের জেরে আটকে পড়া পর্যটক ও স্থানীয়দের উদ্ধার করল ভারতীয় সেনা(Sikkim Tourist)। ২২ ফেব্রুয়ারি শুরু হওয়া বিশেষ উদ্ধার অভিযান Operation Himrahatএর মাধ্যমে সেনাবাহিনী চরম প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সফলভাবে উদ্ধারকাজ শেষ করে।
প্রবল তুষারপাতে পথ বন্ধ হয় (Sikkim Tourist)
হঠাৎ প্রবল তুষারপাত এবং হিমাঙ্কের নিচে নেমে যাওয়া তাপমাত্রার কারণে পূর্ব সিকিমের একাধিক সড়কপথে পর্যটকদের গাড়ি আটকে পড়ে। বহু পর্যটক তীব্র শীত ও উচ্চতাজনিত সমস্যার সম্মুখীন হন।এই পরিস্থিতির সেনাবাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ এর কাজ শুরু করেন।
৪৬ জন পর্যটক নিরাপদে উদ্ধার (Sikkim Tourist)
উদ্ধার অভিযানে মোট ৪৬ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে নিকটবর্তী সেনা শিবিরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং গরম খাবার, হিটার ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। সেনার মেডিক্যাল টিম জানায় প্রত্যেক উদ্ধার হওয়া ব্যক্তি সুস্থ ও স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
আরও পড়ুন: Iran India: মার্কিন হামলার আশঙ্কায় ইরান ছাড়তে ভারতীয়দের পরামর্শ, জারি জরুরি হেল্পলাইন
সেনার তৎপরতায় যান চলাচল নিয়ন্ত্রণে (Sikkim Tourist)
শুধু পর্যটকদের উদ্ধারই নয়, সেনাবাহিনী প্রায় ১৫০টিরও বেশি পর্যটকবাহী গাড়িকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে সহায়তা করে। সেনার তৎপরতায় যান চলাচল নিয়ন্ত্রণে আসে, পর্যটকদের মনের আতঙ্ক এড়ানো সম্ভব হয় এবং দুর্ঘটনার সম্ভাবনাও অনেকাংশে কমে যায়।



