Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রীনগরের ওগাঁও থানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল (Nowgam Police Station Blast) উপত্যকা। শনিবার গভীর রাতে, প্রায় সাড়ে এগারোটার সময়, আচমকাই তীব্র বিস্ফোরণের শব্দে থমকে যায় গোটা এলাকা। প্রথম মুহূর্তে স্থানীয় বাসিন্দাদের অনেকে ভাবেন, হয়তো আবার কোনও জঙ্গি হামলা হয়েছে। থানার বহু অংশ ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় আতঙ্ক আরও বেড়ে যায়। তবে পরক্ষণেই পরিষ্কার হয়-এটি জঙ্গি হামলা নয়, বরং দিল্লি বিস্ফোরণ মামলায় উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রী পরীক্ষা করার সময়ই দুর্ঘটনা ঘটেছে।
তীব্র শব্দে বিস্ফোরণ (Nowgam Police Station Blast)
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেট (Nowgam Police Station Blast) নথিভুক্ত করে ফরেনসিক পরীক্ষা করার জন্য নওগাঁও থানায় রাখা হয়েছিল। ওই বিস্ফোরক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরীক্ষা এবং সিল করার কাজ চলছিল। ফরেনসিক বিশেষজ্ঞ এবং পুলিশ কর্মীরা বিস্ফোরকের প্যাকেট নাড়াচাড়া করার সময় হঠাৎ করেই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে থানার একটি বড় অংশ ধসিয়ে দেয় সেই বিস্ফোরণ।

আরও পড়ুন: Fire Breaks at Lalbazar: এজরা স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভোরবেলাতেই গুদামে আগুন!
৯ জনের মৃত্যুর খবর (Nowgam Police Station Blast)
এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর (Nowgam Police Station Blast) পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের শক্তি এতটাই ভয়াবহ ছিল যে, দেহাংশ প্রায় ৩০০ মিটার দূর পর্যন্ত ছিটকে পড়ে। শ্রীনগরের অন্যান্য এলাকাও বিস্ফোরণের কম্পনে কেঁপে ওঠে-প্রায় ১৫ কিলোমিটার দূর থেকেও শব্দ অনুভূত হয়েছে বলে জানান বহু বাসিন্দা।
এলাকা জুড়ে সৃষ্টি হয় আতঙ্কের
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, থানার উপর দিয়ে আগুনের বিশাল শিখা রাতের আকাশে উঠে গেছে, সঙ্গে কালো ধোঁয়ার কুণ্ডলী। থানার চারপাশের কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ে, এলাকা জুড়ে সৃষ্টি হয় আতঙ্কের। দমকল ও উদ্ধারকারী দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মৃতদের দেহ পাঠানো হয়েছে পুলিশ কন্ট্রোল রুমে।

তদন্ত শুরু
এ ঘটনায় দুই দিক থেকে তদন্ত শুরু হয়েছে। একদিকে, এটি পুরোপুরি দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সিল করার সময় ভুলবশত বিস্ফোরক সক্রিয় হয়ে উঠেছিল কি না, তা পরীক্ষা করছে ফরেনসিক দল। অন্যদিকে, কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কিনা, বা বিস্ফোরণের সঙ্গে অন্য কোনও নাশকতা জড়িত কিনা, তা-ও উড়িয়ে দেওয়া হচ্ছে না। কারণ এই বিস্ফোরক জঙ্গিদের আস্তানা থেকেই উদ্ধার হয়েছিল। মোট প্রায় ৩৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়েছিল, যার বড় অংশটি ওই থানায় রাখা ছিল।



