Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউ, মাটির নিচ থেকে বিকট শব্দে বিস্ফোরণ, আর তারপরই আগুনের লেলিহান শিখা। আতঙ্কিত বাসিন্দারা ভাবলেন বুঝি মাটির নিচে কোনও বোমা ফাটল(CESC Acci)! কিন্তু আসল ঘটনাটি হল,
তার ছিঁড়ে শর্ট সার্কিট (CESC Acci)
মঙ্গলবার সকাল থেকেই লেক অ্যাভিনিউ এলাকায় পুরসভার রাস্তা সারাইয়ের কাজ চলছিল। একটি বিশালাকার পে-লোডার দিয়ে রাস্তার মাটি খোঁড়া হচ্ছিল। ঠিক তখনই ঘটে বিপত্তি! প্রত্যক্ষদর্শীদের দাবি, মাটির গভীরে থাকা সিইএসসি-র (CESC) হাই-ভোল্টেজ বিদ্যুতের তারে সজোরে ধাক্কা মারে পে-লোডারটি। মুহূর্তের মধ্যে তার ছিঁড়ে শর্ট সার্কিট, আর তা থেকেই এই ভয়ঙ্কর বিস্ফোরণ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা
ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। আগুনের উৎসস্থলে জল ছিটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ গোটা এলাকাটি দড়ি দিয়ে ঘিরে ফেলেছে এবং আপাতত ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
প্রশাসনের চরম গাফিলতির অভিযোগ (CESC Acci)
স্থানীয়দের অভিযোগ, কোনো ম্যাপ বা সতর্কতা ছাড়াই এই বিপজ্জনকভাবে খোঁড়াখুঁড়ি চলছিল। প্রশাসনের চরম গাফিলতির দিকেই আঙুল তুলছেন তারা। মাটির নিচে কোথায় ইলেকট্রিক ক্যাবল আছে, তা না জেনেই কেন পে-লোডার চালানো হলো, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুন: SSC Recruit: একাদশ দ্বাদশে নিয়োগে সুপারিশপত্র দেওয়ার কাজ শুরু. মোট ৬৭ জনকে নিয়োগ
আপাতত রাস্তার কাজ বন্ধ (CESC Acci)
আপাতত রাস্তার কাজ বন্ধ রাখা হয়েছে। সিইএসসি (CESC) কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখছেন। দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে, তবে এলাকা জুড়ে এখনও আতঙ্ক আর থমথমে পরিবেশ বজায় রয়েছে।



