Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বুধবার ভোরে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ আগুনে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৬ জন আহত হয়েছেন (Koushik Chowdhury)। মৃতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ঘন ধোঁয়ায় দমবন্ধ হয়ে অধিকাংশের মৃত্যু হয়েছে। এহেন অবস্থায় কে টিভি বাংলাকে সাক্ষাৎকার দিতে নারাজ দমকল মন্ত্রী।
আর ঠিক সেই সময়েই সাক্ষাৎকার নিয়ে বিতর্ক (Koushik Chowdhury)
ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘কে টিভি বাংলা’ দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীর সাক্ষাৎকার চাইলে, তিনি বলেন, “কে টিভি বাংলা – কে আমি ইন্টারভিউ দিই না।” এমন পরিস্থিতিতে এই বক্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে , একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে মানুষের মৃত্যু যখন গোটা শহরকে নাড়িয়ে দিয়েছে, তখন সংবাদমাধ্যমের প্রশ্ন এড়িয়ে যাওয়ার কারণ কী?
মন্ত্রীর কাছে কি কঠিন প্রশ্নই অস্বস্তিকর? (Koushik Chowdhury)
একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে সংবাদমাধ্যমের প্রশ্ন আসাটাই স্বাভাবিক। বিশেষ করে দমকল দফতরের দায়িত্বে থাকা কোনও মন্ত্রীর কাছে অগ্নিনিরাপত্তা, হোটেলের অনুমোদন, নিয়ম মানা হয়েছিল কি না এবং ভবিষ্যতে এমন ঘটনা রুখতে কী ব্যবস্থা নেওয়া হবে, এসব প্রশ্নের উত্তর সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে। তাই কোনও নির্দিষ্ট সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার না দেওয়ার সিদ্ধান্ত আরও প্রশ্ন তৈরি করতে পারে।

আরও পড়ুন: Suvendu Adhikari: অগ্নিকাণ্ডের পর বড় প্রশ্ন, মুখ্যমন্ত্রীর বার্তায় চাঞ্চল্য
মানুষের প্রশ্নের উত্তর দেবে কে?
নয়টি প্রাণ চলে যাওয়ার পর শোকের পাশাপাশি মানুষের মনে যে প্রশ্নগুলি তৈরি হয়েছে, তার উত্তর প্রয়োজন। হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? জরুরি বেরোনোর ব্যবস্থা ছিল কি? প্রয়োজনীয় অনুমোদন কীভাবে মিলল? নিয়মিত পরিদর্শন হয়েছিল কি না? প্রশাসনের তদন্তে এই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করাই এখন সবচেয়ে জরুরি। রাজ্য সরকার সংশ্লিষ্ট হোটেল, লজ ও গেস্ট হাউসগুলির অগ্নিনিরাপত্তা অডিটের কথা জানিয়েছে।



