Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: তাঁর দীর্ঘ কেরিয়ারে একাধিকবার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে। ২২ বছর পর ভুল স্বীকার করলেন বাকনার (Sachin Tendulkar)।
ভুল স্বীকার করলেন বাকনার (Sachin Tendulkar)
ক্রিকেটের ২২ গজে যেমন টানটান লড়াই দেখেছে তেমনই বহু বিতর্কিত সিদ্ধান্তের সাক্ষী থেকেছে। বহুবার প্রশ্ন উঠেছে আম্পায়ারিং নিয়েও। আম্পায়ারিং জীবনে বিতর্কিত সিদ্ধান্তের কথা বললেন যার কথা সবার আগে মাথায় আসে তিনি প্রাক্তন আম্পায়ার স্টিভ বাকনার। বহুবার ভুল সিধান্তের ফল ভুগতে হয়েছে ব্যাটারদেরকে। তাঁর ভুল সিদ্ধান্তের শিকার সবচেয়ে বেশি হতে হয়েছে শচীন তেন্ডুলকারকে (Sachin Tendulkar)।
জ্যামাইকান আম্পায়ার অবশেষে নিজের ভুল স্বীকার করলেন যদিও সেই ঘটনার বহু বছর পার হয়ে গিয়েছে। ২২ বছর আগে শচীনের এক মহা বিতর্কিত আউট নিয়ে অবশেষে মুখ খুললেন ৭৯ বছর বয়সি আম্পায়ার।
২০০৩-০৪ সালে কেরিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছিলেন শচীন। কিন্তু ব্রিসবেনে ভারত–অস্ট্রেলিয়া টেস্টে মাত্র ৩ রানে আউট হয়ে ফিরতে হয় মাস্টার ব্লাস্টারকে। জেসন গিলেসপি, অ্যাডাম গিলক্রিস্টদের এলবিডবলিউয়ের আবেদনে সোজা আঙুল উপরে তুলে দেন বাকনার। শচীন নিজেও অবাক হয়ে যান। বলের পিচ ছিল অফ স্টাম্পের বাইরে। আর উইকেটের অনেকটা উপরে। বাকনারের মতো অভিজ্ঞ আম্পায়ারের চোখে এরকম ভুল কোনও ভাবেই হতে পারে না বলেই মনে করেন সকলে। অনেকে বলেন, তিনি শচীনকে দেখলে ‘ইচ্ছাকৃতভাবে’ আউট দিতেন তিনি (Sachin Tendulkar)।

আরও পড়ুন: Delhi Flight: উড়ানের কিছুক্ষণের মধ্যেই ফিরল লেহগামী বিমান: দিল্লি বিমানবন্দরে জরুরি অবস্থা জারি
সেই ঘটনা নিয়ে বাকনার এখন বলছেন, ‘শচীনের ওই এলবিডবলিউটা ভুল ছিল। কিন্তু আজ পর্যন্ত লোকে ওই একটা আউট নিয়ে কথা বলে। কেন আমি ওকে আউট দিয়েছিলাম? ও কি সত্যিই আউট ছিল? এই ধরনের কথাবার্তা চলতেই থাকে। কিন্তু জীবনে ভুলভ্রান্তি হয়। আমি সেই ভুলটা মেনে নিয়েছি। জীবন নিজের পথে এগিয়ে গিয়েছে।’
ভুল মেনে নিলেও ক্ষমা চাইতে নারাজ বাকনার। কিন্তু এটা একবার না এমন বহু ঘটনা ঘটেছে শচীনের এমন কি সৌরভকেও বহুবার ভুল আউট দিয়েছেন এই প্রবীণ আম্পায়ার (Sachin Tendulkar)।


