Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: একসময়ের লাল-হলুদের ‘ঘরের ছেলে’ মেহতাব হোসেন বৃহস্পতিবার ইস্টবেঙ্গল (East Bengal CFL)মাঠে হাজির হয়েছিলেন এক ভিন্ন ভূমিকায়। নিজের পুরনো ক্লাবের বিরুদ্ধেই খিদিরপুর এসসি-র কোচ হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। তবে কোচ হিসেবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই যাত্রা তাঁর জন্য সুখকর হয়নি। খিদিরপুরকে ২-০ গোলে সহজেই হারিয়ে কলকাতা লিগে নিজেদের জয়রথ অব্যাহত রাখল ইস্টবেঙ্গল।

আকাশ-বিলালের গোল (East Bengal CFL)
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ইস্টবেঙ্গল। প্রথমার্ধের ২৭ মিনিটেই পেনাল্টি বক্সের ভেতর থেকে এক দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে লাল-হলুদ শিবিরকে এগিয়ে দেন আকাশ হেমব্রম। এরপর দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটের মাথায় গোল করে ব্যবধান ২-০ করেন বিলাল। শেষদিকে পেনাল্টি থেকে গোল সংখ্যা বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু রবি দাসের নেওয়া শট এবং ফিরতি বলের প্রচেষ্টাও রুখে দেন খিদিরপুরের গোলরক্ষক অর্নেন্দু।

মেহতাবের আবেগ ও ইস্টবেঙ্গল কোচের আক্ষেপ (East Bengal CFL)
ম্যাচে হারলেও নিজের পুরনো দল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোচিং করানোর এই অভিজ্ঞতাকে বিশেষভাবে মূল্যায়ন করেছেন মেহতাব হোসেন। তাঁর মতে, লাল-হলুদের বিরুদ্ধে কোচিং করানো সবসময়ই একটি ‘স্পেশাল’ অনুভূতি। অন্যদিকে, ২-০ গোলে সহজ জয় পেলেও ইস্টবেঙ্গল রিজার্ভ দলের সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাস পুরোপুরি সন্তুষ্ট নন। বারবার গোল করার সহজ সুযোগ নষ্ট করার বিষয়টি লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ককে ভাবাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: India WTC: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তা কঠিন ভারতের
লিগ টেবিলের পরিস্থিতি (East Bengal CFL)
বর্তমানে সব মিলিয়ে এক ‘সোনার সময়’ পার করছে ইস্টবেঙ্গল (East Bengal CFL)। এসিএল ২-এর মূল পর্বে ওঠা, সদ্য ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হওয়া এবং এশিয়ার মঞ্চে মহিলা দলের দাপট—সব মিলিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মশাল ব্রিগেড। কলকাতা লিগেও গত ম্যাচে মনতোষ মাঝির একমাত্র গোলে কালীঘাট মিলন সংঘকে হারানোর পর, এদিন খিদিরপুরকে হারিয়ে সুপার সিক্স কার্যত নিশ্চিত করে ফেলল তারা। লিগ টেবিলের বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভবানীপুর। ইস্টবেঙ্গল মাত্র ৮ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইউনাইটেড কলকাতা।



