Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রবল তুষারপাতে বিপর্যস্ত (Sikkim Snowfall) সিকিমের পার্বত্য অঞ্চল। ভ্রমণের আনন্দ উপভোগ করতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়েছেন পর্যটকেরা। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্ব সিকিমে ভারী তুষারপাতের জেরে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে যায়। শেরাথাং ও ছাঙ্গু হ্রদ সংলগ্ন উচ্চ পার্বত্য এলাকায় প্রায় পাঁচ শতাধিক গাড়ি বরফে আটকে পড়ে। ১৫ মাইল থেকে ছাঙ্গু পর্যন্ত বিস্তীর্ণ রাস্তাজুড়ে পুরু বরফ জমে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ অচল হয়ে পড়ে।
পরিস্থিতি মোকাবিলায় দ্রুত উদ্ধারকাজ (Sikkim Snowfall)
পরিস্থিতি মোকাবিলায় দ্রুত উদ্ধারকাজ শুরু করে (Sikkim Snowfall) ভারতীয় সেনাবাহিনী। সেনা, পুলিশ এবং সীমান্ত সড়ক সংস্থার যৌথ তৎপরতায় ইতিমধ্যেই প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। পূর্ব সিকিমের জওহরলাল নেহরু সড়কের সিপসু থেকে ১৬ মাইল এলাকার মধ্যেও কয়েকটি পর্যটকবাহী গাড়ি আটকে পড়েছিল। রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত সেখানে পৌঁছে শিশু-সহ বহু পর্যটককে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়।

তুষারপাত অব্যাহত (Sikkim Snowfall)
সিকিম পর্যটন দফতর জানিয়েছে, ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। তুষারপাতপ্রবণ এলাকায় যাতায়াতের সময় গাড়িতে স্নো চেইন রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পর্যটক ও ট্যুর অপারেটরদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হিমালয়ের উঁচু এলাকায় আরও কয়েক দিন তুষারপাত অব্যাহত থাকতে পারে। ফলে পাহাড়ে ভ্রমণের পরিকল্পনা থাকলে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Astro Prediction: গণেশের কৃপায় বাধা কাটবে কার, কার জীবনে চ্যালেঞ্জ?
অন্যদিকে পশ্চিমবঙ্গে বুধবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়বে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


