Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গ আবারও (Donald Trump) উত্থাপন করে বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এক বক্তৃতায় তিনি দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের সংঘাত যদি তিনি থামানোর উদ্যোগ না নিতেন, তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বেঁচে থাকতেন না। তাঁর এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
মার্কিন ক্যাপিটলে ভাষণ (Donald Trump)
ওয়াশিংটনে মার্কিন ক্যাপিটলে ভাষণ (Donald Trump) দিতে গিয়ে ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছিল এবং তা পরমাণু সংঘাতে রূপ নিতে পারত। তাঁর কথায়, তিনি মধ্যস্থতা না করলে ভয়াবহ পরিণতি ঘটতে পারত। তিনি আরও উল্লেখ করেন, কয়েক কোটি মানুষের প্রাণহানির আশঙ্কা ছিল বলেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছিল।

ট্রাম্পের বক্তব্যে ভাষাগত বিভ্রান্তি! (Donald Trump)
তবে কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ট্রাম্পের (Donald Trump) বক্তব্যে ভাষাগত বিভ্রান্তি থাকতে পারে। অনেকের ধারণা, তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে পাকিস্তানের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছিল-সংঘাত চলতে থাকলে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হতে পারত। কিন্তু বক্তব্যের ধরনে তা ব্যক্তিগত নিরাপত্তার প্রসঙ্গ হিসেবে উঠে এসেছে, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
ভিন্ন ভিন্ন মন্তব্য
উল্লেখযোগ্য বিষয় হল, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে অতীতেও বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন ট্রাম্প। কখনও তাঁর অবস্থানকে পাকিস্তানপন্থী বলে সমালোচনা করা হয়েছে, আবার সাম্প্রতিক সময়ে ভারত-আমেরিকা সম্পর্ক উষ্ণ হওয়ার পর তাঁর বক্তব্যে সুরের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন: Sikkim Snowfall: পাহাড়ে তুষার সঙ্কট, আটকে হাজারো পর্যটক!
অন্যদিকে ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারত-পাকিস্তান সংঘাত থামাতে তৃতীয় কোনও দেশের ভূমিকা ছিল না। নয়াদিল্লির দাবি, পারস্পরিক আলোচনার মাধ্যমেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য তাই নতুন করে কূটনৈতিক মহলে প্রশ্ন ও জল্পনার জন্ম দিয়েছে।


