Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মাত্র চৌদ্দ বছর বয়সেই ভারতীয় (Vaibhav Sooryavanshi) ক্রিকেটে নতুন সেনসেশন হয়ে উঠেছে বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্সের জেরে একের পর এক সাফল্য যেমন এসেছে, তেমনই মিলছে সম্মান ও উপহারও। আর্থিক পুরস্কারের পর এ বার উপহার হিসেবে একটি বিলাসবহুল গাড়ি পেল তরুণ এই ক্রিকেটার। প্রায় বাইশ লক্ষ টাকা মূল্যের গাড়িটি তাকে উপহার দিয়েছে টাটা গোষ্ঠী।
সাতটি ম্যাচ খেলেই নজর (Vaibhav Sooryavanshi)
গত আইপিএল মরসুমে রাজস্থান রয়্যালসের (Vaibhav Sooryavanshi) হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলেই নজর কেড়েছিল বৈভব। আগ্রাসী ব্যাটিং ও অসাধারণ স্ট্রাইক রেটে সে হয়ে ওঠে দলের অন্যতম ভরসা। একটি দুর্দান্ত শতরান-সহ মরসুমে তার পারফরম্যান্স তাকে এনে দেয় সেরা স্ট্রাইকারের সম্মান। সেই পুরস্কারের অংশ হিসেবেই গাড়িটি তার হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও পুরস্কার ঘোষণার কিছু দিন পরেই আনুষ্ঠানিকভাবে সে গাড়িটি গ্রহণ করে। পরিবারের সদস্যদের সঙ্গে শোরুমে গিয়ে নতুন গাড়ির পাশে দাঁড়িয়ে ছবি তোলে বৈভব। সেই মুহূর্তের ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সর্বাধিক রান সংগ্রাহক (Vaibhav Sooryavanshi)
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা নেয় বৈভব। পুরো টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রাহক ছিল সে। মোট ৪৩৯ রান করার পাশাপাশি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের রূপ বদলে দেয়। মাত্র ৫৫ বলেই শতরান পূর্ণ করে ১৫টি চার ও ১৫টি ছক্কা হাঁকায় এই তরুণ ওপেনার। তার ব্যাটের জোরেই ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে শিরোপা জেতে ভারত।

আরও পড়ুন: Donald Trump: ট্রাম্পের জন্য প্রাণে বেঁচেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী!
দেশে ফেরার পর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হাত থেকে পঞ্চাশ লক্ষ টাকার চেকও পেয়েছে সে। ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষিত আর্থিক পুরস্কার থেকেও তার প্রাপ্য অংশ রয়েছে। আপাতত আগামী আইপিএল মরসুমের প্রস্তুতিতে মন দিয়েছে বৈভব। রাজস্থান রয়্যালসের হয়ে নিয়মিত ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে তাকে। বয়স কম হলেও স্বপ্ন আর আত্মবিশ্বাস-দুটোই এখন আকাশছোঁয়া।


