Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জানুয়ারি ২৭-একটি নেটবার্তা (Arijit Singh), আর তাতেই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল সঙ্গীতপ্রেমীদের মন। জনপ্রিয়তার শিখরে থাকা অবস্থাতেই নতুন প্লেব্যাক অ্যাসাইনমেন্ট না নেওয়ার ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং। সেই সিদ্ধান্তে ভেঙে পড়েছিলেন তাঁর অসংখ্য ভক্ত। অনেকেই আশঙ্কা করেছিলেন, তবে কি সিনেমার গানে আর শোনা যাবে না তাঁর কণ্ঠ?
ফের নেটমাধ্যমে বার্তা (Arijit Singh)
এই প্রশ্নের উত্তরেই সম্প্রতি ফের নেটমাধ্যমে বার্তা দিয়েছেন অরিজিৎ (Arijit Singh)। আর সেই বার্তা যেন স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে তাঁর শ্রোতাদের মনে। নিজের বক্তব্যে তিনি স্পষ্ট জানিয়েছেন, নতুন কাজ গ্রহণ না করলেও তাঁর বহু অসমাপ্ত গান এখনও বাকি রয়েছে, যেগুলি ধাপে ধাপে প্রকাশ পাবে।

আবেগঘন বার্তা (Arijit Singh)
অরিজিৎ তাঁর শ্রোতাদের উদ্দেশে আবেগঘন বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, শ্রোতাদের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি লিখেছেন, এই কঠিন পৃথিবীতে শ্রোতাদের অকৃত্রিম ভালোবাসা তাঁকে সবসময় অনুপ্রাণিত করেছে। নতুন কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিলেও আগে থেকে নেওয়া বহু গানের কাজ এখনও শেষ করা বাকি রয়েছে। সেই গানগুলি সম্পূর্ণ করে আগামী সময়েও মুক্তি পাবে।

আরও পড়ুন: AP News: দূষিত পানীয় জলে আতঙ্ক, অন্ধ্রপ্রদেশে মৃত ১, অসুস্থ অন্তত ৭০!
তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, চলতি বছর জুড়েই একাধিক গান প্রকাশিত হতে পারে, এমনকি আগামী বছরেও তাঁর কণ্ঠে নতুন গান শোনার সম্ভাবনা রয়েছে। ফলে সিনেমার গানের জগৎ থেকে তিনি পুরোপুরি সরে যাচ্ছেন না বলেই মনে করছেন অনুরাগীরা। প্রসঙ্গত, জানুয়ারির ঘোষণার পর মঞ্চে পারফরম্যান্স চালিয়ে গিয়েছেন অরিজিৎ, যদিও তার ধরন ছিল কিছুটা আলাদা। এবার তাঁর নতুন বার্তা স্পষ্ট করে দিল, শ্রোতাদের সঙ্গে তাঁর সুরের সম্পর্ক এখনও অটুট। ফলে প্রিয় শিল্পীর কণ্ঠে আরও নতুন গান শোনার আশায় আবারও উচ্ছ্বসিত সঙ্গীতপ্রেমীরা।



