Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi On Instagram) আবারও প্রমাণ করলেন, ডিজিটাল দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা কতটা বিস্তৃত। বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা ১০ কোটির গণ্ডি পেরিয়ে নতুন ইতিহাস তৈরি করেছে। এই মাইলফলক শুধু ব্যক্তিগত জনপ্রিয়তার নয়, বরং বিশ্ব রাজনীতিতে ডিজিটাল উপস্থিতির ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠেছে।
কত সালে ইন্সটায় যোগ? (PM Modi On Instagram)
২০১৪ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তিনি ইনস্টাগ্রামে (PM Modi On Instagram) যোগ দেন। শুরুতে সীমিত পরিসরে উপস্থিত থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তাঁর অ্যাকাউন্ট হয়ে ওঠে দেশ-বিদেশের কোটি মানুষের কাছে যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। বিভিন্ন সরকারি কর্মসূচি, আন্তর্জাতিক সফর, ব্যক্তিগত মুহূর্ত এবং দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের নানা ছবি ও ভিডিও নিয়মিত ভাগ করে নেওয়ার ফলে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তুলতে সক্ষম হয়েছেন তিনি।

পরিসংখ্যান (PM Modi On Instagram)
পরিসংখ্যান বলছে, জনপ্রিয়তার নিরিখে তিনি অনেক বিশ্বনেতাকেই পিছনে ফেলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর অনুসরণকারীর সংখ্যা প্রায় ৪ কোটির কিছু বেশি, যা মোদির তুলনায় অনেকটাই কম। এই তথ্যই স্পষ্ট করে দেয়, আন্তর্জাতিক স্তরেও তাঁর প্রভাব কতটা বিস্তৃত।শুধু বিশ্বনেতাদের মধ্যেই নয়, দেশের রাজনীতিতেও সমাজ মাধ্যমে তিনি অনেকটাই এগিয়ে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ অন্য নেতাদের অনুসরণকারীর সংখ্যা তুলনামূলকভাবে কম।

আরও পড়ুন: Today Panchang: বসন্তের আবহে বৃহস্পতিবারের পঞ্জিকা, কখন শুভ সময়, কখন এড়াবেন গুরুত্বপূর্ণ কাজ?
বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে সামাজিক মাধ্যম শুধুমাত্র প্রচারের মাধ্যম নয়, বরং জনসংযোগের অন্যতম কার্যকর প্ল্যাটফর্ম। সেই জায়গায় মোদির এই সাফল্য প্রমাণ করে, তিনি ডিজিটাল যোগাযোগের গুরুত্ব উপলব্ধি করে তা দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন। যুবসমাজের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা বৃদ্ধিতেও এই ডিজিটাল উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।


