Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ জিতলো ভারত তবে মন জিতলো জিম্বাবোয়ের ওপেনার বেনেট (India vs Zimbabwe)। ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের ইডেনের ম্যাচ কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়ে দাঁড়াল, যে জিতবে সেই যাবে সেমি ফাইনালে।
ভারতের পরবর্তী লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ (India vs Zimbabwe)
কিছু ম্যাচ থাকে যা শুধুমাত্র ২২ গজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সব জয় শুধু ম্যাচের পরিসংখ্যান দিয়েও হয় না। অনেক সময় ম্যাচ জেতে এক দল কিন্তু মন জয় করে নেয় পরিসংখ্যানের দিক থেকে পিছিয়ে থাকা বা চলতি ভাষায় হেরে যাওয়া দল। ২৬ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত বনাম জিম্বাবোয়ের ম্যাচ সেই বিশেষ ম্যাচগুলির মধ্যেই একটি হয়ে থাকবে। যে ম্যাচে ভারত জয় পেলেও সম্মান অর্জন করে নিজেদের দেশে ফিরবেন জিম্বাবোয়ের প্লেয়াররা (India vs Zimbabwe)।
প্রথমে ব্যাট করতে নেমে চালিয়ে শুরু করেন সঞ্জু স্যামসন। তবে বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ব্লেসিং মুজারাবানির বলে ১৫ বলে ২৪ করে ড্রেসিং রুমে ফেরেন তিনি। তবে মাঠে থেকে লড়াই চালিয়ে যান অভিষেক শর্মা। তাঁর সঙ্গে সঙ্গ দিয়ে স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন ঈশান কিষাণ। প্রথম পাওয়ার প্লে-তে ভারত এক উইকেটের বিনিময় ৮০ রান তোলে (India vs Zimbabwe)।
অবশেষে অফ ফর্ম কাটিয়ে ফর্মে ফেরেন অভিষেক শর্মা। ২৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে রানের খরা কাটান তিনি। অন্যদিকে নিজের ছন্দে খেলতে থাকেন ঈশান কিষাণও। তবে ২৪ বলে ৩৮ করে সিকান্দার রাজার বলে ফিরতে হয় তাঁকে। তাঁর ইনিংসে রয়েছে ৪টি চার ও একটি ছয়। বড় রানের ইনিংস না খেললেও তাঁর রান গুতুত্বপূর্ণ। অন্যদিকে ৫৫ রানের ইনিংস খেলে আউট হন অভিষেক শর্মা। তাঁর ইনিংসে রয়েছে সম-সংখ্যক চার ও ছয়।
নামার পর থেকেই চালিয়ে খেলতে শুরু করলেও ১৩ বলে ৩৩ রানের ঝোড়ো ক্যামিও খেলে আউট হন সূর্যকুমার। সূর্যকুমার আউট হওয়ার পর লড়াই চালিয়ে যান হার্দিক পান্ডিয়া এবং তিলক বর্মা। ২৩ বলে হাফ সেঞ্চুরি করে ব্যাট হাতে ঝড় তুললেন হার্দিক। অন্যদিকে বিধ্বংসী ব্যাটিং করেন তিলক। ১৬ বলে ৪৪ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। হার্দিক-তিলকের জুটিতে ভর করে ভারত ২০ ওভার শেষে করে ২৫৬ রান। এখন পরীক্ষা ভারতীয় বোলারদের।
আরও পড়ুন: India vs Zimbabwe: অভিষেক-হার্দিক-তিলক ঝড়ে বড় রান ভারতের
চাপের মুখে শুরু করলেও জিম্বাবোয়ের ব্যাটারদের আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। এই বছর বিশ্বকাপে জিম্বাবোয়ে ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ২৫৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে শুরুটা ভাল করে জিম্বাবোয়ের ব্যাটাররা। মারুমানির ক্যাচ ফেলেন রিঙ্কু। ২০ রানে তাঁকে ফিরিয়ে ধাক্কা দেন বরুণ চক্রবর্তী। তবে মাঠে লড়াই চালিয়ে যান বেনেট। বড় শট খেলতে গিয়ে বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ আউট হন ডিয়ন মায়ার্স।
দুই উইকেট হারিয়েও মাটি কামড়ে লড়াই চালিয়ে যান বেনেট। ৩৪ বলে পূর্ণ করেন নিজের হাফ সেঞ্চুরি। বাকি ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে না পারলেও একা দলকে এগিয়ে নিয়ে যান তিনি। এই ম্যাচ যেন রণক্ষেত্রের থেকে কম কিছু না তার থেকে আর সেই রণক্ষেত্রে সেনাপতির মতো নিজের দলকে চালনা করলেন তিনি (India vs Zimbabwe)।
তাঁর যতই প্রশংসা করা যায় ততই কম। একাই ভারতীয় বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন কিন্তু মাত্র তিন রানের জন্য নিজের সেঞ্চুরি পূর্ণ করতে পারলেন না তিনি। ৫৯ বলে ৯৭ রানের ইনিংস স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার এবং ৬টি ছয়।

বেনেট সাথে সেই ভাবে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হন বাকি ব্যাটাররা। অধিনায়ক সিকান্দার রাজাও এই ম্যাচে বড় রান করতে ব্যর্থ হন। ২১ বলে ৩১ রান করে অর্শদীপ সিংয়ের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। জিম্বাবোয়ের ইনিংস শেষ হয় ১৮৪ রানে। ৭২ রানে ম্যাচ নিজেদের নামে করে নেয় ভারত তবে ভারতীয় বোলিংয়ের কিছু বিষয় চিন্তায় রাখবে ভারতকে। মিডিল ওভারে বরুণ চক্রবর্তী উইকেট না পেলে ভারতের সমস্যায় পড়তে হয় সেটা কিন্তু মোটেও সুখকর নয়। প্রশ্নের জায়গা আরেকটাও থাকছে বুমরা এবং চারদিকের এক এক করে ওভার বাকি থাকলেও কেন শেষ ওভার শিবম দুবে? এর উত্তর কে দেবে?
ভারতের হয়ে তিন উইকেট নিয়েছেন অর্শদীপ সিং। অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী এবং শিবম দুবে একটি করে উইকেট নিয়েছেন তবে বুমরা এবং হার্দিক পান্ডিয়া যদিও একটিও উইকেট পাননি। তবে এবার ভারতের সামনে লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ। তাদের হারাতে পারলেও সেমি ফাইনালে পৌঁছে যাবে ভারত (India vs Zimbabwe)।


