Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দলের নিরাপত্তা এবং ভিসা সমস্যার কারণে আমেরিকা থেকে বিশ্বকাপের প্রস্তুতি শিবির সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান (FIFA World Cup)।
সরল ইরানের প্রস্তুতি শিবির (FIFA World Cup)
একদিকে ফুটবল বিশ্বকাপের দামামা অন্যদিকে আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ আবহ। এর মাঝেই নিজেদের প্রস্তুতি শিবির নিয়ে বড় সিদ্ধান্ত নিল ইরান। আমেরিকার বদলে তাঁরা ঘাঁটি বাঁধতে চলেছে মেক্সিকোয়। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে তাঁরা অ্যারিজোনায় প্রস্তুতি নেবে পরে অবশ্য নিরাপত্তার কথা ভেবে সরিয়ে নেওয়া হয় শিবির (FIFA World Cup)।
বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র দুই সপ্তাহ। বিশ্বকাপ শুরুর আগে প্রতিটা দল দুই বা তিন সপ্তাহ আগে থেকেই মহড়ার শুরু করে দেয়। তার অন্যতম কারণ হল আয়োজক দেশের আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া। সেই মত অ্যারিজোনায় শিবিরের কথা ভাবা হলেও পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে মেক্সিকোয় সরিয়ে নেওয়া হচ্ছে শিবির। মেক্সিকো এই বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ। তবে গ্রুপ পর্বের সব ম্যাচেই ইরানকে খেলতে হবে আমেরিকার মাটিতে। তবে ফিফার কাছ থেকে অনুমতি নিয়েই ইরান এই পদক্ষেপ নিয়েছে (FIFA World Cup)।

ইরানের সংবাদমাধ্যমকে সেই দেশের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, ‘ভিসা পাওয়া নিয়ে তৈরি হওয়া সমস্যার জন্য আমরা প্রস্তুতি শিবির আমেরিকা থেকে মেক্সিকোয় সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করেছিলাম। ফিফা সেই আবেদন মঞ্জুর করেছে। আমরা প্রশান্ত মহাসাগরের কাছে তিজুয়ানায় শিবির করব। এই শহরটির কিছুটা অংশ আমেরিকার মধ্যে থাকলেও প্রশাসনিক ভাবে মেক্সিকোর অন্তর্গত। সেখানে শিবিরের সব আয়োজন করা হয়েছে।’ তিনি আরও জানিয়েছেন ভিসা সমস্যার সমাধান এবং যাতায়াতের সুবিধা হবে।
আরও পড়ুন: US Gujrati Murder: আমেরিকায় গুজরাতি মহিলা খুন, ডাকাতির চেষ্টা ঘিরে চাঞ্চল্য
এই মুহূর্তে ইরানের জাতীয় দল তুরস্কে প্রস্তুতি নিচ্ছে। গত বৃহস্পতিবার ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের ভিসার জন্য আমেরিকার দূতাবাসে আবেদন করেছে। আগামী ১১ জুন থেকে শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। গ্রুপ পর্বে ইরানের বিপক্ষ নিউ জিল্যান্ড, বেলজিয়াম এবং মিশর (FIFA World Cup)।


