Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার বিরুদ্ধে সুপার ওভারে ম্যাচ হারতে হয়েছে ঋষভ পন্থদের (LSG)?
ভুল সিদ্ধান্তের খেসারত দিল লখনউ (LSG)
টানটান উত্তেজনায় ভরা ম্যাচ ছিল কলকাতা বনাম লখনউ। গোটা ম্যাচ জুড়ে বোঝা মুশকিল হয়ে উঠছিল যে কোন দল শেষ হাসি হাসবে। কখনও কলকাতার দিকে পাল্লা ভারী তো আবার কখনও লখনউয়ের দিকে। গোটা ম্যাচ হাড্ডাহাড্ডি হলেও সুপার ওভারে একপেশে জয় ছিনিয়ে নেয় কলকাতা (LSG)।
অনেকাংশে ব্যাট করার সময়ে ম্যাচের রাশ হাতছাড়া করতে থাকে লখনউ সুপার। স্লো রান তোলার গতি এবং ঋষভ পন্থের দায়িত্বজ্ঞানহীন ইনিংস। একদিকে কলকাতার ম্যাচের নায়ক রিঙ্কু এবং নারিন। তবে নারিনের দিকে পাল্লা কিছুটা বেশি ঝুঁকবে কারণ সুপার ওভারে তাঁর ঠান্ডা মাথায় বুদ্ধিদীপ্ত বল। সেখানেই ম্যাচ চলে আসে কলকাতার দিকে। তবে হেরে প্রশ্নের মুখে লখনউ দলের সিদ্ধান্ত। যেখানে পুরান পুরোপুরি ব্যর্থ এবং নড়বড়ে সেখানে কেন তাঁকে ব্যাট করতে পাঠানো হয়। ভুল প্লেয়ার বাছাইয়ের খেসারত দিতে হল LSG-কে।

এমন সুপার ওভার ক্রিকেট বিশ্ব খুব কমই দেখেছি। ২৬ এপ্রিলের ম্যাচে কলকাতার বিরুদ্ধে লখনউ মাত্র এক রান তোলে। কলকাতার হয়ে বল করতে আসেন নারিন। এসেই তিনি ফিরিয়ে দেন পুরানকে। এরপর ঋষভ পন্থ নেমে এক রান করে। আবার তৃতীয় বলে আউট হন এইডেন মার্করাম। নারিনের মত বোলারের সামনে পুরানকে পাঠানো নিয়ে প্রশ্নের মুখে লখনউ টিম ম্যানেজমেন্ট। পুরান ম্যাচে ১২ ব খেলে করেন ৯ রান (LSG)।
এই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠকে LSG-র কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘নিকোলাস পুরান বাকিদের থেকে বেশি খেলেছে নারিনকে। তাই আমরা ভেবেছি ও সেরা বিকল্প হবে দলের জন্য। জানি ও ফর্মে নেই, কিন্তু পুরান নিজেই প্রথমে খেলতে চায়। আমরা তাই পাশে থেকেছি ওর।’
আরও পড়ুন: Super El Nino 2026: মড়ক, খাদ্য সংকট- দেশজুড়ে ত্রাস সুপার এল নিনো
নারিনের সামনে পূরণের যা রেকর্ড সেখানে এমন গুরুত্বপূর্ণ সময়ে তাঁকে ব্যাট করতে পাঠানো নিয়ে প্রশ্ন ওঠাই খুব স্বাভাবিক। এর আগে ২০১৪ সালে সিপিএল-এ ৫ বল খেলে রান করতে পারেননি পুরান। এরপর ২০২১ সালে আবার এই একই টুর্নামেন্টে ২ বলে ১ রান করেন। ২০২৬ সালের আইপিএল-এ ১ বল খেলে শূন্য রান করে আউট হন তিনি। সুপার ওভারে নারিন আর পূরণের সম্মুখ সমরে পুরান খেলেছেন ৮ বল যেখানে করেছেন ১ রান এবং আউট হয়েছেন দুইবার (LSG)।
আবার অন্যদিকে মার্করামের রেকর্ডও ভাল না নারিনের সামনে। সেখানে যখন দলের কাছে ঋষভ পন্থ, মিচেল মার্শ, মুকুল চৌধুরীর মত প্লেয়াররা ছিলেন সেখানে এমন একটা সিদ্ধান্ত কেন নেওয়া হল দলের তরফে সেটি বোধগম্য নয়।


