Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে একের পর এক আদালতে হুমকি ই-মেলের ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করল রাজ্য পুলিশের সাইবার বিভাগ(SIT Bomb Hoax)। বৃহস্পতিবার কোর্টের পাশাপাশি হুমকি ই-মেলের তালিকায় ঢুকেছে রাজ্যের বিভিন্ন পাসপোর্ট ও পোস্ট অফিসও। তবে কে বা কারা এই হুমকি দিচ্ছে তা এখনও বলতে পারেনি পুলিশ-প্রশাসন।
বোমা-হুমকিতে সিট গঠন (SIT Bomb Hoax)
প্রশাসনের খবর, পুলিশের এক উচ্চকর্তার নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। তদন্তেও নেমেছেন সিট-এর সদস্য-রাও। সেই দলে ডিএসপি, ইনস্পেক্টর এবং সাব-ইনস্পেক্টর পদের অফিসারেরা আছেন। প্রসঙ্গত, প্রথম দিন কলকাতার নগর দেওয়ানি ও দায়রা আদালতে যে হুমকি ই-মেল এসেছিল তার তদন্তে নেমেছিল লালবাজারের এসটিএফ এবং সাইবার থানা।
পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক (SIT Bomb Hoax)
বৃহস্পতিবার কলকাতার ব্রেবোর্ন রোড ও ইএম বাইপাসের আনন্দপুরের পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক ছড়ায়। অফিস খালি করে দেওয়া হয়। পৌঁছয় বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ। তল্লাশিতে কিছু মেলেনি। গতকাল দুপুরে ই এম বাইপাসের আনন্দপুরে পাসপোর্ট অফিসে গিয়ে দেখা যায়, আবেদনকারীরা গেটের বাইরে দাঁড়িয়ে আছেন। বেলা দেড়টা নাগাদ ফের ব্যাগ তল্লাশির পর আবেদনকারীদের ভিতরে ঢুকতে দেওয়া হয়।
আরও পড়ুন: Kim Daughter : প্রকাশ্যে কিম জং উনের মেয়ে, উত্তরসূরী নিয়ে জল্পনা
একাধিক স্থানে তল্লাশি (SIT Bomb Hoax)
দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তরবঙ্গের জেলাগুলির একাধিক ডাকঘর ও পাসপোর্ট সেবা কেন্দ্রেও তল্লাশি চালানো হয়েছিল গতকাল। আদালত গুলিতে ও এর আগে তল্লাশি চালানো হয়েছিল। কিন্তু কোথাও কোন অযাচিত বস্তু, বা সন্দেহজনক কাউকেই খুঁজে পাওয়া যায়নি। তাই গোটা বিষয়টা নিয়ে এখন আতঙ্কের সৃষ্টি হয়েছে। ফলে এবার হুমকি ইমেলের পাণ্ডাকে খুঁজতে SIT গঠন করা হল।



