Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সিরাজুল মিস্ত্রী, বসিরহাট: খাদ্য দপ্তর, পৌরসভার (Rotten Meat Raid) আধিকারিক ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণে পচা মাংস উদ্ধার করা হল একটি নামকরা রেঁস্তোরা থেকে। ঘটনাটি বাদুড়িয়া দিদিমণি রোড এলাকার ঘটনা।
ভাগাড়ের মাংস উদ্ধারের ঘটনা (Rotten Meat Raid)
এর আগেও ভাগাড়ের মাংস উদ্ধারের (Rotten Meat Raid) ঘটনায় এই বাদুড়িয়ার নাম প্রথমেই উঠে এসেছিল । বাদুড়িয়ার একটি গোপন আস্তানা থেকে টন টন পচা মাংস উদ্ধার করেছিল পুলিশ, যা নিয়ে রাজ্য উত্তাল হয়ে উঠেছিল , এবং সেই ঘটনার তদন্তে নেমে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাগাড়ের মাংস উদ্ধার করেছিল প্রশাসন। গ্রেপ্তার হয়েছিল একাধিক । বন্ধ হয়েছিল একাধিক নামকরা রেস্তোরা।
আরও পড়ুন: Naushad Siddiqui: ‘তৃণমূলকে খতম’ নাকি উল্টে ‘মরা গাঙে জল’! শুভেন্দুর কৌশল নিয়ে বিস্ফোরক নওশাদ
আবার সেই বাদুড়িয়ার এক নামকরা রেস্তোরাঁয় হানা দিয়ে উদ্ধার হল কিলো কিলো মুরগির এবং খাসির মাংস। এই মাংসগুলো বাজেয়াপ্ত করেছে খাদ্য দপ্তর । পাশাপাশি এই খাবারের দোকানে নোটিশ জারি করা হয়েছে খাদ্য দপ্তর থেকে। পুলিশ এবং খাদ্য দপ্তর পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেবে এমনটাই জানা গেছে।


