Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউডের নতুন ছবি ‘ভূত বাংলা’ (Bhoot Bangla Song) মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রে। গুপী গাইন ও বাঘা বাইন-এর কিংবদন্তি গান ‘ভূতের রাজা দিল বর’-এর সুর ও কথার অংশ ব্যবহার নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। ছবির প্রথম গান ‘রাম জি আকে ভলা করেনগে’ প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন দর্শক ও চলচ্চিত্রমহলের একাংশ।
আহা ভূত, বাহা ভূত (Bhoot Bangla Song)
অক্ষয় কুমার অভিনীত এবং প্রিয়দর্শন (Bhoot Bangla Song) পরিচালিত ‘ভূত বাংলা’ ছবির এই গানটিতে শোনা যায় পরিচিত লাইন-“আহা ভূত, বাহা ভূত, কিবা ভূত, কিম্ভূত…”। এই অংশটি মূলত সত্যজিৎ রায়ের কালজয়ী ছবির জনপ্রিয় গানেরই অংশ, যা বাঙালির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে। গানটির সুর করেছেন প্রীতম চক্রবর্তী, কথা লিখেছেন কুমার এবং কণ্ঠ দিয়েছেন অর্মান মালিক ও আরভান।

কেন এই গান তৈরী? (Bhoot Bangla Song)
গান প্রকাশের পর প্রীতম জানান, এটি সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে তৈরি। তাঁর মতে, শৈশবের নস্ট্যালজিয়াকে সম্মান জানাতেই এই প্রয়াস। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন মূল ছবির প্রযোজক পরিবার। প্রযোজক নেপাল দত্ত ও পূর্ণিমা দত্তর সন্তান অরিজিৎ দত্ত স্পষ্ট জানিয়েছেন, তাঁদের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। এমনকি বিষয়টি নিয়ে কোনও আলোচনা পর্যন্ত হয়নি বলে অভিযোগ তাঁর।

আরও পড়ুন: Howrah Murder: হাওড়ার পিলখানায় গুলি করে প্রোমোটার খুনে গ্রেফতার ৩, অধরা ২ মূল অভিযুক্ত
অরিজিৎ দত্ত এই ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। তাঁর বক্তব্য, সত্যজিৎ রায়ের মতো বিশ্ববন্দিত পরিচালকের কাজ নিয়ে এভাবে ব্যবহার করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠছে।


