Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: স্বচ্ছল পরিবার, অভাব নেই কোনকিছুর। আপাত দৃষ্টিতে দেখলে এমনটাই মনে হয়। কিন্তু মেয়েটার মনে এমন কিছুর অভাব ছিল যা বলতে পারেনি কাউকে। তাই এই চরম পদক্ষেপ! না ফেরার দেশে সুন্দরীর দিদি সায়নী চক্রবর্তী (Sayoni Chakraborty)।
কী হয়েছিল?
জানা যায়, বেলা বারোটা নাগাদ নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহননের চরম পথ বেছে নিয়েছে সে। কিন্তু কেন এমন হল? এই বিষয়ে তার মা মলি চক্রবর্তী ও ফেসবুকে কিচ্ছু জানান নি। ইতিমধ্যেই সায়নীর টাইমলাইন ভরে গিয়েছে শোক বার্তায় Sayoni Chakraborty)।
বেড়ে ওঠা ও ছোটবেলা
ত্রিবেণীর এক প্রাইভেট স্কুলে মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা তার। তারপর বাগাটি বয়েস স্কুলে কমার্স নিয়ে পড়াশোনা। সদ্য কিছুদিন আগেই স্নাতকত্তর স্তরে পাশ করে ভিডিও পোস্ট করেছিল সে। আজ থেকে আর তার সদা হাসি হাসি মুখ আর দেখা যাবে না।

আরও পড়ুন: Neymar: চোটের কারণে স্বপ্ন ভঙ্গ হতে চলেছে নেইমারের?
সুন্দরীদের গল্প
ছোটবেলা থেকেই সায়নীদের বাড়িতে প্রচুর পোষ্য। কুকুর, বিড়াল যেই আসে সে থেকে যায়। এভাবেই ধীরে ধীরে সুন্দরী, সুধা গোমাতা দের মা হয়ে উঠেছিল সায়নীর মা, আর সায়নী হয়ে উঠেছিল তাদের দিদি-মাসি। পরিচিতদের মতে, সায়নী ছিল অত্যন্ত প্রতিবাদী ও শিক্ষিত মেয়ে, তারপরেও কেন এমন সিদ্ধান্ত নিল কেউ বুঝতে পারছে না। সুন্দরী- সুধা দের ও আজ খুব মন খারাপ (Sayoni Chakraborty)।


