Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আজ রাজ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ফাইনাল ভোটার লিস্ট প্রকাশকে কেন্দ্র করে যাতে রাজ্যের কোনও প্রান্তে কোনও অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগেভাগেই রণকৌশল সাজিয়ে ফেলেছে নবান্ন ও পশ্চিমবঙ্গ পুলিশ। গতকাল, ২৭শে ফেব্রুয়ারি রাতেই পুলিশের পক্ষ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে(Final Voter List)।
তদারকির দায়িত্বে ৪ আইপিএস (Final Voter List)
আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের চারটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এলাকায় ৪ জন অত্যন্ত অভিজ্ঞ ও সিনিয়র আইপিএস অফিসারকে সরাসরি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। আজকের মধ্যেই অর্থাৎ ২৮শে ফেব্রুয়ারি দুপুর ২টোর মধ্যে তাঁদের নির্দিষ্ট জেলায় রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
কারা কোন জেলার দায়িত্বে? দেখে নিন এক নজরে: (Final Voter List)
মালদা জেলা: এই জেলার দায়িত্বে থাকছেন ADG CIF অজয় নন্দ (IPS)। তাঁর সাথে থাকছে CIF-এর বিশাল বাহিনী। কৃষ্ণনগর পুলিশ জেলা: দায়িত্বে থাকছেন IGP ট্রাফিক গৌরব শর্মা (IPS)। তাঁর সাথে STF এবং লোকাল পুলিশ ফোর্স থাকবে। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর: এই দুই গুরুত্বপূর্ণ পুলিশ জেলার সুপারভিশনে থাকছেন DIG (HQ) রশিদ মুনির খান (IPS)। বহরমপুর থেকে তিনি গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন, তাঁর সাথে থাকবে RAF-এর দুটি সেকশন। কোচবিহার জেলা: উত্তরবঙ্গের এই জেলার দায়িত্বে থাকছেন DIG কোস্টাল সিকিউরিটি সুনীল কুমার যাদব (IPS)। তাঁকে সহায়তার জন্য RAF-15-এর ফোর্স মোতায়েন করা হচ্ছে।
আরও পড়ুন: SIR List: প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, নিজের নাম খুঁজবেন কীভাবে?
রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে (Final Voter List)
প্রশাসনের আশঙ্কা, চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে। তাই আগেভাগেই কেন্দ্রীয় বাহিনী বা বিশেষ পুলিশ বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি জেলার এসপি-দের (SP) নির্দেশ দেওয়া হয়েছে এই সিনিয়র অফিসারদের লজিস্টিক সাপোর্ট এবং থাকার সবরকম ব্যবস্থা নিশ্চিত করতে। নির্বাচন কমিশনের কাজের স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রশাসনের মূল লক্ষ্য। এই বদল বা মোতায়েন পরিস্থিতির ওপর কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।



