Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রেশন দুর্নীতি মামলায় ফের সরগরম রাজ্য রাজনীতি (ED Raid)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate (ইডি) এবার নজর ঘুরিয়েছে উত্তর ২৪ পরগনার Basirhat এলাকার প্রভাবশালী চাল ব্যবসায়ী বারিক বিশ্বাসের দিকে। ভোটের মুখে এই তলব ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।

ফের সক্রিয় ইডি, কেন বারিক বিশ্বাস টার্গেটে? (ED Raid)
সূত্রের খবর অনুযায়ী, রেশন দুর্নীতি মামলায় লেনদেনের গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে উঠে এসেছে বারিক বিশ্বাসের নাম। তদন্তকারীদের ধারণা, দুর্নীতির লভ্যাংশের টাকা কোথায়, কীভাবে এবং কার মাধ্যমে ঘুরেছে এই গোটা আর্থিক চক্রের সঙ্গে তাঁর প্রত্যক্ষ যোগ থাকতে পারে। বিশেষত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী Jyotipriya Mallick (বালু)-এর ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত হওয়ায় সন্দেহ আরও গভীর হয়েছে। ফলে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আগেও তল্লাশি, মিলেছিল নগদ ও নথি (ED Raid)
এই প্রথম নয়, এর আগেও বারিক বিশ্বাসের বাড়ি ও ফ্ল্যাটে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় ইডি। ২০২৪ সালের আগস্ট মাসে হওয়া সেই অভিযানে উদ্ধার হয়েছিল প্রায় ২০ লক্ষ টাকা নগদ এবং বহু গুরুত্বপূর্ণ নথি। শুধু বাড়িই নয়, তাঁর রাইস মিল থেকেও একাধিক আর্থিক নথি উদ্ধার হয়। তদন্তকারীরা মনে করছেন, সেই পুরনো তথ্যের ভিত্তিতেই এবার নতুন করে তদন্তের জাল বিস্তার করা হচ্ছে।

সীমান্ত পেরিয়ে পাচারচক্রের অভিযোগ (ED Raid)
তদন্তের আরও একটি চাঞ্চল্যকর দিক উঠে এসেছে। ইডি সূত্রে দাবি, বাংলাদেশে গম পাচারের চেষ্টার অভিযোগ রয়েছে বারিক বিশ্বাসের বিরুদ্ধে এই পাচারচক্রে কারা যুক্ত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে, সীমান্ত পার করে বড়সড় আন্তর্জাতিক চক্রের সঙ্গে যোগাযোগ ছিল কি না, তাও তদন্তাধীন, এই অভিযোগ প্রমাণিত হলে মামলার গুরুত্ব আরও বহুগুণ বেড়ে যেতে পারে।
পুরনো বিতর্ক, নতুন চাপ (ED Raid)
বারিক বিশ্বাসের নাম আগেও বিভিন্ন পাচার মামলায় জড়িয়েছে সোনা ও গরু পাচার কাণ্ডেও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ফলে তদন্তকারীদের কাছে তিনি নতুন মুখ নন। এবার রেশন দুর্নীতির মতো স্পর্শকাতর মামলায় তাঁর ভূমিকা কতটা গভীর, সেটাই জানতে চাইছে ইডি। জিজ্ঞাসাবাদে উঠে আসতে পারে আরও বড় চক্রের তথ্য।
আরও পড়ুন: BJP Attacks TMC: ‘তৃণমূলকে ভোট দেব’ বলাতেই মহিলাকে ঠাসিয়ে চড় বিজেপি নেতার
ভোটের আগে রাজনৈতিক উত্তাপ
ভোটের মুখে এই তলব ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চাপানউতোর। বিরোধীরা যেমন তদন্তকে স্বাগত জানাচ্ছে, তেমনই শাসকদলের একাংশ অভিযোগ তুলছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপের। তবে ইডি সূত্রে স্পষ্ট তদন্ত শুধুমাত্র প্রমাণের ভিত্তিতেই এগোচ্ছে।



