Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের (Middle East Crisis) আবহ ঘনিয়েছে। ইরান, ইজরায়েল, ইউনাইটেড স্টেটস-এর মুখোমুখি অবস্থান ঘিরে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এই অস্থিরতার মধ্যে ইরান-সহ বিভিন্ন দেশে বহু ভারতীয় ছাত্রছাত্রী ও কর্মরত নাগরিক আটকে রয়েছেন। তবে আপাতত তাঁদের সরিয়ে আনার কোনও তৎপরতা শুরু করছে না নয়াদিল্লি।
জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ (Middle East Crisis)
রবিবার সফর শেষে দিল্লিতে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Middle East Crisis) নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার কমিটির বৈঠক ডাকেন। সূত্রের খবর, আকাশপথ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরাসরি উদ্ধারের পদক্ষেপ নেওয়া হবে না। তবে সব মন্ত্রক ও সংশ্লিষ্ট দফতরকে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এবার কী উদ্যোগ নেবে সরকার? (Middle East Crisis)
উল্লেখযোগ্য, গত বছর ইরানের পরমাণু কেন্দ্র ঘিরে উত্তেজনার সময় ভারত ‘অপারেশন সিন্ধু’ চালিয়ে বহু নাগরিককে নিরাপদে ফিরিয়ে আনে। সেই অভিযানে সংশ্লিষ্ট দেশগুলির সহযোগিতাও মিলেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আকাশসীমা বন্ধ এবং যুদ্ধজনিত ঝুঁকি থাকায় দ্রুত একই ধরনের উদ্যোগ নেওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Flight Disputes: শতাধিক উড়ান বাতিল, বন্ধ আকাশসীমা!
নজর রাখছে সরকার
সরকারি হিসাবে, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে প্রায় এক কোটি ভারতীয় বসবাস করেন-কর্মসূত্রে বা শিক্ষার কারণে। এত বিপুল সংখ্যক মানুষকে একসঙ্গে সরানো বাস্তবে অত্যন্ত জটিল। তাই আপাতত দূতাবাসের মাধ্যমে যোগাযোগ রক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পথেই হাঁটছে কেন্দ্র। এদিকে ওমানে একটি তেলবাহী জাহাজে হামলায় ১৫ জন ভারতীয় ক্ষতিগ্রস্ত হয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহিতে আহত এক ভারতীয় চিকিৎসাধীন। পরিস্থিতির ওপর নজর রাখছে সরকার।


