Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেষ ক্লোজিংয়ের থেকে লোয়ার পয়েন্টে এ দিন ওপেনিং হয় বাজারের (Stock Market)।
ধসে গেল দুই বেঞ্চমার্ক ইনডেক্স (Stock Market)
পশ্চিম এশিয়ার অশান্তি শুরু হতেই তার প্রভাব শেয়ার বাজারে পড়ার আশঙ্কা বাড়ছিল। সোমবার সেই আশঙ্কাই সত্যি হতে দেখা গেল। শেষ ক্লোজিংয়ের থেকে লোয়ার পয়েন্টে ওপেনিং হয় এই দিনের বাজার (Stock Market)।
শেষ ক্লোজিংয়ের থেকে নিফটি৫০-র ওপেনিং হয় ২ শতাংশের বেশি বা ৫০০ পয়েন্ট লোয়ারে। সেস্নসেক্স ওপেনিং হয় ৩.৩৪ শতাংশ বা ২,৭৪৩ পয়েন্ট লোয়ারে। তবে এই ব্যবধান কমেছে অল্প সময়ের মধ্যে।
পশ্চিম এশিয়ায় অশান্তি শুরু হতেই ভারতের শেয়ার বাজারে ধসের আশঙ্কা বাড়ছিল। সোমবার বাজার খুলতেই সেই আশঙ্কা সত্যি হলো। শেষ ক্লোজিংয়ের থেকে লোয়ার পয়েন্টে এ দিন বাজারের ওপেনিং হয়। সাড়ে ৯টায় সেনসেক্স রয়েছে ৯৮৪ পয়েন্ট লোয়ারে এবং নিফটি৫০ রয়েছে ২৭১ পয়েন্ট লোয়ারে।

দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পাশাপাশি দেশের শেয়ার বাজারে বেশিরভাগ সেক্টরাল ইনডেক্স সোমবার সকাল থেকেই ডাউন রয়েছে। একমাত্র পজিটিভ রয়েছে নিফটি ইন্ডিয়া ডিফেন্স এবং নিফটি মেটাল। বাকি ইনডেক্সগুলির মধ্যে পয়েন্ট কমেছে ইন্ডিয়া ট্যুরিজম, অয়েল অ্যান্ড গ্যাস, রিয়েলটি, এনার্জির মতো সেক্টরাল ইনডেক্সের।
আরও পড়ুন: Holi Sealdah: হোলি উৎসবের ভিড় সামলাতে শিয়ালদহ ডিভিশনের ৯ জোড়া বিশেষ ট্রেন
মার্কেট এক্সপার্টদের মতে সোমবারের এই ধসের জন্য দায়ী পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। ইজরায়েল এবং আমেরিকা ইরানে হামলা শুরু করেন। সেই হামলায় ইরানের সুপ্রিম লিডার খামেনেই-সহ একাধিক শীর্ষপর্যায়ের লিডারের মৃত্যু হয়েছে। এর পাল্টা হিসেবে ইরানও হামলা চালাচ্ছে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন সেনাঘাঁটিতে। এর কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। যুদ্ধ পরিস্থিতি আরও তীব্রই হওয়ারই ইঙ্গিত রয়েছে। এই পরিস্থিতি দালাল স্ট্রিট ধসে যাওয়ার প্রধান কারণ বলেই মনে করছেন বিশ্লেষকরা (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


