Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার শেয়ার বাজারে (Share Market) ফিরে এল কিছুটা স্বস্তি। টানা পতন কাটিয়ে সপ্তাহের মাঝামাঝি এসে ঘুরে দাঁড়াল দেশের শেয়ার বাজার। সেনসেক্স এবং নিফটি৫০—উভয় সূচকই দিন শেষে সবুজ সংকেত নিয়ে বন্ধ হয়েছে।
প্রধান সূচকগুলির অবস্থান (Share Market)
বৃহস্পতিবারের ট্রেডিং সেশনে বম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স সেনসেক্স ১৩৮ পয়েন্ট বা ০.১৮ শতাংশ বেড়ে ৭৪,৯০২ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটি৫০ ৪৬ পয়েন্ট বা ০.২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩,৪৭৮ পয়েন্টে গিয়ে থামে। প্রধান সূচকগুলিতে এই ইতিবাচক ইঙ্গিত দেখা গেলেও সমগ্র বাজারে সার্বিক ঊর্ধ্বগতি চোখে পড়েনি। স্মলক্যাপ ইনডেক্সগুলিতে সামান্য বৃদ্ধি দেখা গেলেও মিডক্যাপ সূচকগুলি এদিন কিছুটা নিম্নমুখী ছিল।
সেক্টরাল পারফরম্যান্স (Share Market)
বিভিন্ন সেক্টরের পারফরম্যান্সের ক্ষেত্রে এদিন মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। নিফটির অধীনস্থ ফিনানশিয়াল সার্ভিস, মিডিয়া, সার্ভিসেস, ব্যাঙ্ক, ইনফ্রাস্ট্রাকচার, ইন্ডিয়া ডিফেন্স, ট্যুরিজ়ম, মেটাল, ফার্মা, অটো, এনার্জি, এফএমসিজি এবং ক্যাপিটাল মার্কেটের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেক্টরাল ইনডেক্স পজ়িটিভে বন্ধ হয়েছে। অন্যদিকে অয়েল অ্যান্ড গ্যাস এবং রিয়েলটির মতো সেক্টরগুলি প্রায় ফ্ল্যাট ছিল। নিফটি আইটি সূচকের গ্রাফ লাল থাকলেও পয়েন্ট কমেছে অত্যন্ত সামান্য।
আরও পড়ুন: Mutual fund: মিউচুয়াল ফান্ডের পছন্দে চমক, প্রথম দশে নতুন মুখ
নিফটি৫০: শীর্ষ লাভবান ও ক্ষতিগ্রস্ত শেয়ার (Share Market)
নিফটি৫০-তে তালিকাভুক্ত স্টকগুলির মধ্যে শেয়ারের দামে উল্লেখযোগ্য তারতম্য দেখা গিয়েছে (Share Market)। এই সূচকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে এইচডিএফসি লাইফের। পাশাপাশি পাওয়ার গ্রিড, ওএনজিসি, ভারতীয় এয়ারটেল এবং টেক মাহিন্দ্রার শেয়ারেও উল্লেখযোগ্য পয়েন্ট বেড়েছে। বিপরীত দিকে, এই সূচকে সবচেয়ে বেশি পয়েন্ট হারিয়েছে এইচসিএল টেক। এছাড়া পতনের তালিকায় অন্য শীর্ষ শেয়ারগুলির মধ্যে রয়েছে হিন্দালকো, টাটা স্টিল, আদানি এন্টারপ্রাইজ এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা।



