Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের সাথে পাকিস্তানের তিক্ততা মাঠের বাইরে আর নয় বরং মাঠের মধ্যেও দেখা যায় সেটা (India vs Pakistan)।
করমর্দন বিষয়ে নানান মত কৃকেটারদের (India vs Pakistan)
ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের আঁচ এসে পড়েছে ক্রিকেট মাঠে। গত এশিয়া কাপ থেকেই পাকিস্তান ক্রিকেটারদের সাথে করমর্দন বন্ধ রেখেছেন সূর্যকুমার যাদবরা। একই ছবি দেখা গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তারপর ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত। আর সেই উত্তাপ বারবার দেখা গিয়েছে ক্রিকেট ময়দানেও। আর তার জেরে করমর্দন না করাটা ভালভাবে দেখছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (India vs Pakistan)।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক বাভুমাকে। বাইরে থেকে দেখে তাঁর মনে হয়েছে এমনটা না হলেই ভাল হতো। তিনি বলেছেন, ‘বাইরে থেকে দেখলে ব্যাপারটা ভাল দেখায় না। ক্রিকেটের জন্যও সেটা ভাল নয়। দিনের শেষে তো এটা ভদ্রলোকের খেলা। সেটা শুনেই বড় হয়েছি। তাই ক্রিকেটারদের কাছে কিছুটা ভদ্র ব্যবহার আশা করা যায়।’

এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে তিনি ভারত-পাকিস্তান সম্পর্ক ও রাজনীতির বিষয়ে অবগত নয়। তার কারণে তিনি বিষয়টাকে দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে দেখছে। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক বলেন, ‘আমি বাইরে থেকে বিষয়টা দেখছি। ভারত–পাকিস্তানের মধ্যে যে রাজনীতি, সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা আমার নেই। কিন্তু শুধুমাত্র যদি একজন দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে বলব, বিষয়টা ক্রিকেটের পক্ষে শুভ নয় (India vs Pakistan)।’

একই মত ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের। তিনি বলেছেন, ‘পুরো বিষয়টা তিক্ততায় ভরে গিয়েছে। খুব খারাপ লাগছে। ক্রিকেট মাঠে করমর্দন হবে না, সেটা ভাবাই যায় না।’
আরও পড়ুন: Abhishek Sharma: অভিষেককে নিয়ে উদ্বেগ প্রকাশ প্রাক্তনীদের
তবে ইংল্যান্ডের আর এক প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুকের মতে, সবটাই নাকি হচ্ছে ক্যামেরার সামনে। লোকচক্ষুর আড়ালে ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক ভালই রয়েছে। তিনি বলেন, ‘ওরা কি পর্দার পিছনে কথা বলছে না? আমি কোথাও একটা পড়লাম, সকলে গল্প করছে। দেখে মনে হচ্ছে, পুরোটাই ক্যামেরার সামনে নাটক। সামনে কেউ কারও সঙ্গে হাত মেলাচ্ছে না। কিন্তু পিছনে ওরা কথা বলছে। সম্পর্কে কোনও তিক্ততা নেই।’ কিন্তু এই বিষয়ে কোনও স্পষ্ট জবাব পাওয়া যায়নি। তবে বিষয় যাই হোক এই বিষয়ে একেক জনের মত ভিন্ন (India vs Pakistan)।


