Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের গ্রুপস্তরে দুটো ম্যাচ জিতেছে ফ্রান্স। এ বার সামনে নরওয়ের কঠিন চ্যালেঞ্জের আগে বড় ধাক্কা শিবিরে (Didier Deschamps)।
দেশে ফিরে গেলেন ফ্রান্সের কোচ (Didier Deschamps)
চলতি বিশ্বকাপ দারুন ছন্দে শুরু করেছে ফ্রান্স। অন্যতম দাবিদার হিসেবে নিজেদের দক্ষতা প্রমাণ করছেন ফ্রান্সের প্লেয়াররা। শুরুর দুই ম্যাচেই গোল পেয়েছেন দলের অন্যতম সেরা তারকা এমবাপে। তবে গতবারের ট্রাইবেকারে গিয়ে স্বপ্ন ভঙ্গ হয়েছিল ফরাসিদের আর সেই কারণে প্রথম থেকেই সর্বশক্তি দিয়ে তাঁরা ঝাঁপিয়েছেন ২০২৬ বিশ্বকাপে। প্রথম দুই ম্যাচ জিতে যাত্রা শুরু করেছে ফ্রান্স। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে বড় ধাক্কা শিবিরে। বিশ্বকাপের লড়াইয়ের মাঝেই দেশে ফিরলেন কোচ দিদিয়ের দেঁশ। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি (Didier Deschamps)।
মঙ্গলবার এক বিবৃতিতে ফরাসি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়েছে। তারা জানিয়েছেন মঙ্গলবার সকালেই খবরটি পান দেঁশ। তিনি দ্রুত আমেরিকা ছেড়ে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেন। যাওয়ার আগে দলের এই গুরুদায়িত্ব তুলে দিয়ে গেছেন সহকারী কোচ গাই স্টেফেনের হাতে। যতদিন না দেঁশ ফিরছেন ততদিন এই দায়িত্ব সামলাবেন তিনি।

আরও পড়ুন: Saokat Mollas Sons: নদীর চর দখল করে গড়া রাজকীয় ক্যাফে, এবার কি বুলডোজারের সামনে শওকত-পুত্র?
বিশ্বকাপের গ্রপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার বোস্টনে ফ্রান্স খেলবে কঠিন প্রতিপক্ষ নরওয়ের বিরুদ্ধে। এই ম্যাচ জয় দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ যে দল জিতবে সেই দলই শীর্ষে থাকবে। তবে ইতিমধ্যেই ফ্রান্স নকআউট পর্বে প্রবেশ করেছে। তবে এই ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করাই লক্ষ্য থাকবে ফ্রান্সের।
তবে তাঁর আগে দলের কোচ দেঁশর মায়ের প্রয়াণ ধাক্কা দিয়েছে সবাইকে। ফ্রান্সের হয়ে প্লেয়ার এবং কোচ হিসেবে বিশ্বকাপ জেতা ব্যক্তি তিনি। তিনি ২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব নেন। ২০১৮ সালে তিনি দলকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি ২০২২ সালে রানার্স আপ করেন। চলতি বিশ্বকাপের শেষে তিনি কোচের পদ থেকে অবসর নিতে পারেন বলে খবর। এরপর দলের দায়িত্ব নিতে পারেন জিদান এমনটাই উঠে আসছে প্রকাশিত প্রতিবেদনে (Didier Deschamps)।


