Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয় স্কোয়াড (INDW)।
অজি কাঁটায় পা কাটল ভারতের (INDW)
অস্ট্রেলিয়ার কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারতের মেয়েরা। তবে এই ব্যর্থতা ফেলে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল। এই আবহেই মঙ্গলবার আসন্ন এশিয়ান গেমসের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করল ভারতীয় বোর্ড (INDW)।
বিশ্বকাপের বিশ্ব মঞ্চে হতাশাজনক পারফর্ম করে প্রশ্নের মুখে পড়তে হয়েছে স্মৃতিদের। তবে বিশ্বকাপের ব্যর্থতার পরেও অধিনায়ক হিসেবে বোর্ড ভরসা রেখেছে ৩৭ বছর বয়সি হরমনপ্রীত কৌরের উপরে। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্মৃতি মান্ধানাকে। পুরো ফিট না হলেও দলে জায়গা পেয়েছেন শ্রেয়াঙ্কা পাতিলও।
ভারতীয় মহিলা ক্রিকেট দল এ বার এশিয়ান গেমসে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। শেষবার ২০২৩ সালে চিনের হাংঝৌয়ে আসর বসেছিল এশিয়ান গেমসের। সে বার সোনা জিতেছিল ভারতের মেয়েরা। তাই এ বারেও সেই সাফল্যের ধারা বজায় রাখাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়ায় আয়োজিত হবে এ বারের এশিয়ান গেমস।
একদিকে যেমন এই মঞ্চে সফলতা ধরে রাখার লক্ষ্য থাকবে ভারতীয় দলের তেমনই ওপেনারের পাশাপাশি সহ-অধিনায়ক হিসেবে স্মৃতি মান্ধানার পারফর্ম্যান্সের দিকেও নজর থাকবে (INDW)।

আরও পড়ুন: Ivory Coast vs Norway: ভাইকিং গোলমেশিন হালান্ডকে আটকাতে প্রস্তুত দ্রোগবার দেশ
গোড়ালির চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ছিটকে গিয়েছিলেন শ্রেয়াঙ্কা পাতিল। তাঁকেও স্কোয়াডে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফিটনেস টেস্টে পাস করে সবুজ সঙ্কেত পেলে তবেই খেলতে পারবেন তিনি। বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে বাদ পড়েছেন উইকেটকিপার-ব্যাটার ইয়াস্তিকা ভাটিয়া। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন জি কমলিনী।
এশিয়ান গেমস ২০২৬-এর জন্য ভারতের স্কোয়াড
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), জি কমলিনী (উইকেটকিপার), ভারতী ফুলমালি, শ্রী চরণী, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, অরুন্ধতী রেড্ডি, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব এবং নন্দনী শর্মা (INDW)।


