Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ফেব্রুয়ারি পেরিয়ে গেলেও বসন্তের রেশ এখনো কাটেনি। গাছে পলাশ ফুটেছে, বাতাসে এক ধরনের নরম উষ্ণতা এই সময়টাই যেন নতুন প্রেমে পড়ার ঋতু (Walk And Talk)। ভার্চুয়াল দুনিয়ায় হোয়াটসঅ্যাপ, ফোনকল, ভিডিও চ্যাটে অনেক কথা হয়েছে। কিন্তু সামনাসামনি দেখা হয়নি এখনও। তাই পরিকল্পনা হয়েছে শহরের সুন্দর এক ক্যাফেতে বসে প্রথম ডেটের। কিন্তু মনোবিজ্ঞান বলছে, প্রথম দেখার সেই চেনা ফরম্যাট মুখোমুখি বসে কফি হয়তো ততটা কার্যকর নয়। বরং ‘ওয়াক অ্যান্ড টক’, অর্থাৎ পাশাপাশি হাঁটতে হাঁটতে কথা বলা, হতে পারে অনেক বেশি স্বস্তিদায়ক এবং ফলপ্রসূ।

মানসিক চাপের সূক্ষ্ম খেলা (Walk And Talk)
সোশ্যাল সাইকোলজির বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, মুখোমুখি বসে কথা বলার সময় মানুষ অনেক বেশি আত্মসচেতন হয়ে পড়ে। প্রথম ডেটের ক্ষেত্রে এই প্রবণতা আরও তীব্র হয়। চোখে চোখ রেখে কথা বলার চাপ, নিজের প্রতিটি শব্দ নিয়ে অতিরিক্ত ভাবনা, অপরপক্ষ কী ভাবছে এইসব প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। ফলে কথোপকথন স্বতঃস্ফূর্ত না হয়ে অনেক সময় কৃত্রিম হয়ে যায়। প্রথম দেখার মুহূর্তে মস্তিষ্কের সজাগতা বেড়ে যায়। যেন একটি অদৃশ্য পরীক্ষার হলে বসে আছি এই অনুভূতি তৈরি হয়। এই চাপের ফলে অনেকেই ভ্যাবাচ্যাকা খেয়ে যান, কথা আটকে যায়, কিংবা অপ্রাসঙ্গিক কথা বলে ফেলেন। অর্থাৎ, ডেটের উদ্দেশ্য স্বাভাবিকভাবে একে অন্যকে জানা সেটাই ব্যাহত হয়।
শরীর ও মনের স্বাভাবিক ছন্দ (Walk And Talk)
হাঁটা একটি প্রাকৃতিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। হাঁটার সময় শরীরের পেশি ও স্নায়ু সক্রিয় হয়, রক্ত সঞ্চালন বাড়ে, শ্বাস-প্রশ্বাসের ছন্দ স্বাভাবিক থাকে। এই সামগ্রিক শারীরিক সক্রিয়তা মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে। নিউরোসায়েন্স বলছে, হাঁটার সময় যে ছন্দ তৈরি হয়, তা মস্তিষ্কের অ্যামিগডালা অংশের উপর চাপ কমায়। অ্যামিগডালা আবেগ নিয়ন্ত্রণ করে এবং ভয় বা বিপদের সংকেত প্রেরণ করে। প্রথম ডেটের অকারণ ভয়, উদ্বেগ বা অস্বস্তি এই অংশ থেকেই উৎপন্ন হয়। হাঁটার ফলে সেই স্ট্রেস কমে যায়, আচরণ স্বাভাবিক হয়। ফলে কথা বলাও হয় অনেক সহজ ও স্বচ্ছন্দ।
সম্পর্ক গড়ার কার্যকর পদ্ধতি (Walk And Talk)
হাঁটতে হাঁটতে গল্প করার এই পদ্ধতিকে বলা হয় ‘ওয়াক অ্যান্ড টক’। এটি কেবল একটি রোমান্টিক ধারণা নয়, বরং মনোবৈজ্ঞানিকভাবে কার্যকর একটি উপায়।
১. চিন্তার স্বচ্ছতা বাড়ায় – হাঁটার ফলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা স্পষ্টভাবে ভাবতে সাহায্য করে।
২. কমিউনিকেশন গ্যাপ কমায় – পাশাপাশি হাঁটার সময় কথা বলার মধ্যে কোনও প্রতিযোগিতামূলক চাপ থাকে না।
৩. অ্যাংজাইটি কমায় – চোখে চোখ রেখে কথা বলার বাধ্যবাধকতা না থাকায় কথোপকথনের জড়তা কেটে যায়।
৪. ইন্ট্রোভার্টদের জন্য সহায়ক – যারা সহজে মিশতে পারেন না, তাঁদের জন্য এই পদ্ধতি অনেক বেশি আরামদায়ক।
পাশাপাশি হাঁটার সময় দু’জনের মধ্যে একটি স্বাভাবিক সমান্তরালতা তৈরি হয়। এটি অবচেতন মনে সহযোগিতার অনুভূতি জাগায়, প্রতিদ্বন্দ্বিতার নয়।

আরও পড়ুন: US Iran: ইরানে সামরিক অভিযান আমেরিকার, আত্মসমর্পণের হুঁশিয়ারি ট্রাম্পের
প্রকৃতি, চলন ও আবেগের মিলন
প্রথম ডেট যদি হয় কোনও পার্কে, লেকের ধারে বা গাছগাছালির মধ্যে, তবে প্রকৃতির উপস্থিতিও মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে। খোলা আকাশ, সবুজ পরিবেশ এবং হাঁটার ছন্দ এই তিনের মিলনে কথোপকথন হয়ে ওঠে আরও স্বতঃস্ফূর্ত। ক্যাফের টেবিল অনেক সময় সীমাবদ্ধতা তৈরি করে একটি নির্দিষ্ট জায়গায় বসে থাকা, শব্দের কোলাহল, চারপাশের নজর। কিন্তু খোলা পরিবেশে হাঁটার সময় সেই সীমাবদ্ধতা থাকে না। সম্পর্কের সূচনায় এই মুক্তির অনুভূতি গুরুত্বপূর্ণ।



