To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সন্ধ্যে হলেই বাঙালির মন কিছু খাই, কিছু খাই (Fuchka) করে। আর এই ‘কিছু’-র মধ্যে খুব জনপ্রিয় ফুচকা। কিন্তু শুধু জল ফুচকা নয়, ফুচকার আরও রকমফের আছে। কিন্তু প্রথমেই জানতে হবে ফুচকার স্বাদ আসল কীসে?
ফুচকার স্বাদ আসল কোথায়? (Fuchka)
আলু মাখা ও টক জলে স্বাদ লুকিয়ে? (Fuchka) আজ্ঞে না, স্বাদ আসলে লুকিয়ে মশলায়। মশলার পরিমিত পরিমান, ও সুগন্ধি সুবাস ফুচকার স্বাদ আরও বাড়িয়ে তোলে।
কত রকমের ফুচকা হয়? (Fuchka)
- ক্লাসিক জল ফুচকা
- ঝাল ঝাল আলু মাখা, ছোলা-মটর দিয়ে কাঁচালঙ্কা সেদ্ধ দিয়ে মাখা আর টক জল দেওয়া ফুচকা। এর স্বাদ যেন অমৃতকেও হার মানায়।
- চাটনি ফুচকা
- যারা টক কম, মিষ্টি বেশি খেতে ভালোবাসে তাদের জন্য এই ফুচকা পারফেক্ট। চাটনির টক-মিষ্টি স্বাদ আর আলুর মিশ্রণ যেন বড্ড বেশি বাঙালির আপন ও বাংলার আপন।

- দই ফুচকা
- দইয়ের সঙ্গে ফুচকার মিশেল যেন অনবদ্য এক কম্বিনেশন। দই দিলে ফুচকা মোটেই নরম হয়ে যায়না। দইয়ের হালকা টক স্বাদ, ঝুরিভাজা, বাদাম উপরে ছড়ানো সুগন্ধি মশলা ভাবলেই জিভে আসে জল।
উপরের এই তিন ফুচকাই সকলের পরিচিত, কিন্তু এর স্বাদ যেন রোজ নতুন লাগে। খেয়ে আর আশ মেটেনা।


