Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মালদা জেলায় গুলির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনা মালদহের মানিকচক থানার মথুরাপুর বাজারপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দোল উৎসবকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলার অভিযোগ ওঠে প্রতিবেশীদের বিরুদ্ধে। সেই সময় বাড়ির কর্তার ছেলে মাধ্যমিক পরীক্ষার্থী সৌময় দাশগুপ্ত (নাবালক)প্রতিবেশীদের আটকাতে গুলি চালায় বলে অভিযোগ(Malda Firing)।
মোট ৬ জন গুলিবিদ্ধ (Malda Firing)
গুলির ঘটনায় সিপিআইএম নেতা সমীর দাশগুপ্ত সহ মোট ছয়জন গুলিবিদ্ধ হন। গুলির শব্দে এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন। সেখানেই দুজনের মৃত্যু হয়। মৃতদের একজন সমর রজক নাবালক।
আরও পড়ুন: Baroma CM Post: বড়মা বীণাপানি দেবীর প্রয়াণ দিবস: এক্স হ্যান্ডলে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
এলাকায় কেন্দ্রীয়বাহিনীর টহল (Malda Firing)
ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। কী কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটল এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। গ্রাম জুড়ে চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল, থমথমে পরিবেশ।



