Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জোড়া জামিনের ঠেলায় বেসামাল বঙ্গবিজেপি। কেউ দিচ্ছে সিবিআইকে দোষ। কেউ দেখছে তৃণমূল-বিজেপি সেটিং। অস্বস্তিতে রাজ্য বিজেপি ঠিক কি বলবে, বুঝে উঠতে পাচ্ছে না।
জামিন পাওয়ার পথে পার্থ চট্টোপাধ্যায়। আরজি কর কাণ্ডে জামিন পেয়েছে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। সাথে সাথে বাম-কংগ্রেস তৃণমূল-বিজেপিকে একযোগে তোপ দাগতে শুরু করেছে। দিদি-মোদি ‘গট আপ’ বলতে শুরু করেছে বিরোধীরা। সোশ্যাল মিডিয়াতে মোদি-দিদিকে নিয়ে ঝড় উঠেছে। এই অবস্থায় রাজ্য বিজেপি যে একটু ব্যাকফুটে। তা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কথাতেই স্পষ্ট।
যদিও দলের মুখপত্র শমীক ভট্টাচার্য বিরোধী দলের দেওলিয়াপনার কথা বলেছেন। তার মতে ‘আরজি করের ঘটনার কোনও বাওলজিকাল প্রমাণ নেই। সব নষ্ট করে দেওয়া হয়েছে। তাই তদন্ত হবে কি করে? আর পার্থ চ্যাটার্জী জামিন পেলেও বেশী দিন বাইরে থাকবে না’ বলেও জানিয়েছেন তিনি। কিন্তু দলীয় কর্মী দের নানা প্রশ্নের উওর তারা দিতে পাচ্ছে না।
আরও পড়ুন: https://ktvbangla.com/bishnupur-awas-yojana-home-by-cm-mamata-banerjee/
কেন কেন্দ্রীয় এজেন্সির এই ভূমিকা হল? কেন সুপ্রিম কোর্ট এই মামলা নিজেরা নিলেন? তা নিয়ে প্রশ্ন উঠছে। এই সময় চলছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। বাড়ি বাড়ি যেতে হচ্ছে অনেককেই। জামিনের ঘটনায় নানা প্রশ্ন আসছে। কর্মীরা সবটা উওর দিতে পাচ্ছে না। এর ফলে সদস্য সংগ্রহ অভিযানে প্রভাব পড়বে? সবটা নিয়ে চাপে বিজেপি। কি বলবে তা ঠিক বুঝে উঠতে পাচ্ছে না।


