Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল:অনুষ্কা জোয়ারদার বাংলা বিনোদন জগতে এবার নতুন জুটির আগমন। অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী হিয়া চট্টোপাধ্যায়কে একসঙ্গে দেখা যাবে নতুন ওয়েব সিরিজ ‘আপারকাট’-এ (Yash Daasguptaa)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিরিজের শুটিং। ফলে যশ-হিয়ার নতুন জুটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
বড় পর্দা থেকে ওটিটিতে হিয়ার নতুন যাত্রা (Yash Daasguptaa)
অভিনেত্রী হিয়া চট্টোপাধ্যায় এর আগে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘মন মানে না’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য না পেলেও হিয়ার অভিনয় নজর কেড়েছিল। এবার ‘আপারকাট’-এর হাত ধরে তাঁর ওটিটি যাত্রা শুরু হতে চলেছে। নতুন মাধ্যমে নতুন ধরনের চরিত্রে তাঁকে দেখতে পাবেন দর্শক।
আবার নতুন গল্পে যশ (Yash Daasguptaa)
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর বড় পর্দায় একাধিক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন যশ দাশগুপ্ত। বড় পর্দার পাশাপাশি এবার ওয়েব সিরিজেও নিজের অভিনয়ের পরিসর বাড়াচ্ছেন তিনি। দীর্ঘদিন পর নতুন গল্প ও নতুন জুটির সঙ্গে যশকে দেখার সুযোগ তৈরি হয়েছে।
আরও পড়ুন: USA: ট্রাম্পের ভিসা কড়াকড়ি সত্ত্বেও আমেরিকায় বাড়ছে ভারতীয়
অ্যাকশন-থ্রিলারে নতুন সমীকরণ
অনির্বাণ মল্লিকের পরিচালনায় তৈরি হচ্ছে ‘আপারকাট’। জানা গিয়েছে, ছয় পর্বের এই সিরিজে থাকবে অ্যাকশন, থ্রিল এবং ড্রামার মিশেল। যশ ও হিয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়-সহ আরও বেশ কয়েকজন পরিচিত অভিনেতা।



