Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ভারত (India vs Brazil Ticket)। কলকাতা যুব্বভারতীতে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ইতিমধ্যেই অনলাইন টিকিট সব বিক্রি হয়ে গিয়েছে। তবে এবার কলকাতার তিন প্রধানের সমর্থকদের জন্য সুখবর। ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে সাংবাদিক সম্মেলন করে সেই সুখবর জানিয়েছেন। দল দীর্ঘ ৪০ বছরে পানামা, ব্রাজিল ও উরুগুয়ের মতো উচ্চ সারির ফিফা র্যাঙ্কিংয়ের দেশের বিরুদ্ধে খেলার সুযোগ পায়নি। এই তিনটি প্রদর্শনী ম্যাচ ফিফা ‘টিয়ার ওয়ান’ নিয়মে আয়োজিত হতে চলেছে, যেখানে পেশাদারত্বের সার্বিক মান কঠোরভাবে বজায় রাখা হবে।
মাঠ পরিদর্শনে ব্রাজিলের প্রতিনিধি দল (India vs Brazil Ticket)
ম্যাচের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হওয়ার পরই ব্রাজিলের প্রতিনিধি প্রতিনিধি দল মাঠের পরিস্থিতি পরিদর্শন করতে আসেন। তাঁদের কয়েকজন এখনও শহরে উপস্থিত রয়েছেন এবং বর্তমান মাঠের সার্বিক অবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই ম্যাচের মূল মাঠ প্রস্তুত করা হচ্ছে, যা আগামী দিনে আরও উন্নত মান অর্জনে সাহায্য করবে।
ময়দানের তিন প্রধানের টিকিট (India vs Brazil Ticket)
কল্যাণ চৌবে জানিয়েছেন, ময়দানের তিন প্রধান ক্লাব এবং বিভিন্ন ফ্যান ক্লাবের টিকিট পাওয়া নিয়ে যে জল্পনা চলছিল, সে বিষয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত, ইস্টবেঙ্গল ও মোহনবাগান এবং মহমেডান সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আইএফএ-র মাধ্যমে ময়দানের ক্লাবগুলি বিশেষ প্রক্রিয়ায় টিকিট পাবে। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান—এই তিন ক্লাবের টেন্ট থেকেই সাধারণ সদস্য ও সমর্থকরা টিকিট কিনতে পারবেন। গোলপোস্টের পিছনের দুটি ব্লকের মোট ১৪,০০০ টিকিট ডিসকাউন্ট মূল্যে বিক্রি করা হবে। এ ছাড়া ফুটবল সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত ব্যক্তিরা সরাসরি আইএফএ-র সাথে যোগাযোগ করে টিকিটসংগ্রহ করতে পারবেন।
প্রেস অ্যাক্রেডিটেশন (India vs Brazil Ticket)
সংবাদমাধ্যমের সুবিধার্থে প্রেস বক্স ও সাংবাদিক সম্মেলন সংক্রান্ত বিষয়েও বিস্তর আলোচনা হয়েছে। ফিফা বিশ্বকাপের আন্তর্জাতিক মান অনুসরণ করে সমস্ত সংবাদমাধ্যমের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড বা ‘অ্যাক্রেড’ বরাদ্দ করা হবে। অংশগ্রহণকারী দলগুলির বহরও হতে চলেছে বিশাল; একটি দলে ৬৬ জন এবং অপর একটি দলে ৯০ জন সদস্য ও অফিশিয়াল উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: Mohun Bagan: জাতীয় দলের ডাক, সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ! মোহনবাগানে এবার কী হবে?
ডিজিটাল ব্যবস্থা (India vs Brazil Ticket)
সমর্থকদের টিকিট কেনার প্রক্রিয়া সহজ করতে ডিজিটাল টিকিটিং ব্যবস্থা চালুর বিশেষ চেষ্টা চালানো হচ্ছে (India vs Brazil Ticket)। এ ছাড়া জেলা পর্যায় পর্যন্ত ম্যাচের উন্মাদনা ছড়িয়ে দিতে ফ্যান পার্ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে উরুগুয়ে ম্যাচের নির্দিষ্ট টিকিট বিক্রির সূচি ও বিবরণ সম্পর্কিত সমস্ত তথ্য আয়োজক সংস্থাই বিস্তারিতভাবে জানাতে পারবে।



